গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মেনু

টাঙ্গাইলে রাজস্ব ও সরকারি সম্পত্তি সুরক্ষায় সমন্বিত উদ্যোগের তাগিদ

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

প্রকাশিত: ১৮:০৮ পিএম, ২৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:৫৭ এএম ২০২৬
টাঙ্গাইলে রাজস্ব ও সরকারি সম্পত্তি সুরক্ষায় সমন্বিত উদ্যোগের তাগিদ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মো. আকরাম হোসেন, টাঙ্গাইল: টাঙ্গাইলে রাজস্ব আদায় বৃদ্ধি, ভূমি ব্যবস্থাপনার উন্নয়ন এবং সরকারি সম্পত্তি সুরক্ষায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি সম্পত্তির অবৈধ দখল প্রতিরোধ, খাসজমির সুষ্ঠু ব্যবস্থাপনা, নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং সরকারি সম্পদের স্বচ্ছ নিলাম কার্যক্রম নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টায় টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ে রাজস্ব, ভূমি ব্যবস্থাপনা ও সরকারি সম্পত্তিসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।

সভায় সরকারি সম্পত্তি জবরদখলমুক্ত করা ও পুনরুদ্ধার, জেলা খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত, ওয়াক্ফ সম্পত্তির ব্যবস্থাপনা, জেলা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা এবং জেলা নদী রক্ষা কমিটির কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া পুরাতন সরকারি মালামাল ও গাছ নিলামসংক্রান্ত বিভিন্ন বিষয়ও আলোচনায় উঠে আসে।

সভায় সরকারি সম্পত্তির সুরক্ষা ও যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি অবৈধ দখলদারত্ব প্রতিরোধ এবং খাসজমির সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং বালুমহাল ব্যবস্থাপনায় বিদ্যমান আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

এ ছাড়া ওয়াক্ফ সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা, সরকারি সম্পদের স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক নিলাম কার্যক্রম এবং রাজস্ব আদায় বাড়াতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভা শেষে জেলার সরকারি সম্পদ সংরক্ষণ, রাজস্ব ব্যবস্থাপনার উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম আরো গতিশীল করতে সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান সভাপতি জেলা প্রশাসক আবু সাঈদ।
সানা/আপ্র/২৬/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

লক্ষ্মীপুরে ছয় বালুর গদিতে হামলা-লুটপাট, ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ
২৬ অক্টোবর ২০২৬

লক্ষ্মীপুরে ছয় বালুর গদিতে হামলা-লুটপাট, ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ

লক্ষ্মীপুরের সদর উপজেলার মৌজুচৌধুরীর হাটে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট মালিকানাধীন ছয়টি বালুর ব্যবসাপ্রতিষ্ঠ...

পাকুন্দিয়ায় ১২ কোটি ৫৪ লাখ টাকায় সাড়ে ৭ কিলোমিটার সড়ক সংস্কার শুরু
২৬ অক্টোবর ২০২৬

পাকুন্দিয়ায় ১২ কোটি ৫৪ লাখ টাকায় সাড়ে ৭ কিলোমিটার সড়ক সংস্কার শুরু

মো. রেজুয়ানুল হক, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে পাকুন্দি...

টঙ্গীতে মূকাভিনয় শিল্পী দেওয়ান মামুনকে নিয়ে ‘ভাব, আবেগ’ শীর্ষক আড্ডা
২৬ অক্টোবর ২০২৬

টঙ্গীতে মূকাভিনয় শিল্পী দেওয়ান মামুনকে নিয়ে ‘ভাব, আবেগ’ শীর্ষক আড্ডা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মূকাভিনয় শিল্পের চর্চা, বিকাশ ও সাংস্কৃতিক অঙ্গনে এর গু...

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ
২৬ অক্টোবর ২০২৬

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ

তারেক মাহমুদ: লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে জুয়েল হোসেন নিরব নামে স্বেচ্ছাসেবক দল এক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে