গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মেনু

খুলনায় ৪৫তম বিসিএসের শিক্ষানবিশ কর্মকর্তাদের ওরিয়েন্টেশন

জেলা প্রতিনিধি, খুলনা

জেলা প্রতিনিধি, খুলনা

প্রকাশিত: ২১:০০ পিএম, ০৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫৩ এএম ২০২৬
খুলনায় ৪৫তম বিসিএসের শিক্ষানবিশ কর্মকর্তাদের ওরিয়েন্টেশন
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

খুলনা বিভাগে ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে নবযোগদান করা শিক্ষানবিশ সহকারী কমিশনারদের জন্য ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে খুলনা সিটি করপোরেশনের নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। নবযোগদান করা কর্মকর্তাদের সিটি করপোরেশনের গঠন, কার্যাবলি এবং প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে এ আয়োজন করে কেসিসি।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন কেসিসির সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, বাজেট ও হিসাব কর্মকর্তা মো. মনিরুজ্জামান এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. আবু সাঈদ। অনুষ্ঠান পরিচালনা করেন ভেটেরিনারি কর্মকর্তা ড. পেরু গোপাল বিশ্বাস।

উল্লেখ্য, ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৮ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হিসেবে পরবর্তী পদায়নের জন্য খুলনা বিভাগে ন্যস্ত করা হয়েছে। ওরিয়েন্টেশন কর্মসূচিতে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা ও ভিডিও চিত্রের মাধ্যমে তাঁদের কেসিসির সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।
সানা/আপ্র/০৩/১১/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

সাহিত্যিক ও শিক্ষক জে এইচ মোল্ল্যার জন্মজয়ন্তী উদযাপন
০৩ নভেম্বর ২০২৬

সাহিত্যিক ও শিক্ষক জে এইচ মোল্ল্যার জন্মজয়ন্তী উদযাপন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে সাহিত্যিক ও শিক্ষক জে এইচ মোল্ল্যার জন্মজয়ন্তী উপলক্ষে...

বদরগঞ্জে সরকারি জমিতে ভবন নির্মাণ, মালিককে ফের তলব
০৩ নভেম্বর ২০২৬

বদরগঞ্জে সরকারি জমিতে ভবন নির্মাণ, মালিককে ফের তলব

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ, রংপুর: রংপুরের বদরগঞ্জে সরকারি বন্দোবস্তকৃত চার শতক জমিতে নিষেধাজ্ঞা...

খাসজমি প্রকৃত ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তের দাবি
০৩ নভেম্বর ২০২৬

খাসজমি প্রকৃত ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তের দাবি

মোঃ নুর জামাল হক, রংপুর বিভাগীয় প্রধান: সরকারি খাসজমি প্রকৃত ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত, নিরাপদ আবাস...

বহিষ্কারের পর বিদ্যালয়ে বোমা হামলার অভিযোগ
০৩ নভেম্বর ২০২৬

বহিষ্কারের পর বিদ্যালয়ে বোমা হামলার অভিযোগ

কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসি নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক শিক্ষার্থীকে বহিষ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই