গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মেনু

নায়ক থেকে খলনায়ক, যেভাবে বদলে গেল রাজীব, ডিপজল ও মিশার ক্যারিয়ার

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:২৫ পিএম, ০৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:৩৮ এএম ২০২৬
নায়ক থেকে খলনায়ক, যেভাবে বদলে গেল রাজীব, ডিপজল ও মিশার ক্যারিয়ার
ছবি

ছবি সংগৃহীত

নব্বই দশকের জনপ্রিয় তিন খলনায়ক রাজীব, ডিপজল ও মিশা সওদাগর। তবে তিনজনের একজন রাজীব প্রয়াত হয়েছেন দুই দশকের বেশি সময় আগে। এদিকে ডিপজল এখন আর আগের মতো অভিনয়ে নেই। মিশা সওদাগর একটু একটু করে দখলে নিয়েছেন শীর্ষ অভিনেতার জায়গা। অনেকেরই অজানা, এই তিন অভিনেতা নায়ক হিসেবেই প্রথম ক্যারিয়ার শুরু করেছেন। নায়ক চরিত্রে তাদের প্রত্যেকেরই এক-দুটো করে সিনেমা আছে। জেনে নেওয়া যাক কে কোন সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেছেন...


রাজীব
১৯৮১ সালে ‘রাখে আল্লাহ মারে কে’ ছবিতে প্রথম রাজীব নায়ক হয়ে অভিনয় করেন। তবে তিনি তারকাখ্যাতি পান কাজী হায়াৎ পরিচালিত ‘খোকনসোনা’ ছবিতে অভিনয় করে। এছাড়া ‘দাবি’ নামের আরেকটি ছবিতেও নায়ক ছিলেন তিনি। আশির দশকের শেষদিকে ভিলেন হিসেবে যাত্রা করেন রাজীব। 

নব্বই দশকের শুরুতে ‘দাঙ্গা’ সিনেমায় খলনায়ক চরিত্রে তিনি দর্শকের প্রশংসা কুড়ান। এ সিনেমাতে তার ‘আমি মাইন্ড করলাম’ সংলাপটি দারুণ জনপ্রিয়তা পায়। ২০০৪ সালে মাত্র ৫২ বছর বয়সে এই অভিনেতা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। 

১৯৫২ সালে ১ জানুয়ারি পটুয়াখালী জেলার দুমকিতে তিনি জন্মগ্রহন করেন। রাজীব অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘হাঙর নদী গ্রেনেড, ‘প্রেম পিয়াসী, ‘সত্যের মৃত্যু নেই, ‘স্বপ্নের পৃথিবী, ‘আজকের সন্ত্রাসী, ‘দেনমোহর, ‘বাবার আদেশ, ‘কেয়ামত থেকে কেয়ামত, ‘ভাত দে’ ও ‘বিদ্রোহ চারিদিকে’।


ডিপজল
১৯৮৯ সালে মনতাজুর রহমান আকবরের ‘টাকার পাহাড়’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় নায়ক হিসেবে অভিষেক হয় ডিপজলের। পরবর্তীতে ‘হাবিলদার’ শিরোনামের আরও একটি সিনেমাতে নায়ক হিসেবে দেখা যায় তাকে। এরপর অভিনয় থেকে দূরে সরে যান তিনি। 

নব্বই দশকের মাঝামাঝি সময়ে কাজী হায়াৎ পরিচালিত ‘তেজী’ সিনেমায় ডিপজল ‘খলনায়ক’ হয়ে ফের সিনেমায় আসেন। এরপর ‘আম্মাজান’, ‘ঢাকাইয়া মাস্তান’, ‘ভয়ংকর বিষু’, ‘কুখ্যাত খুনী’, ‘কঠিন বাস্তব’ ও ‘ইতিহাস’সহ আরও অনেক ব্যবসাসফল সিনেমায় তিনি খলচরিত্রে দর্শকের প্রশংসা কুড়ান।


মিশা সওদাগর
১৯৮৬ সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) আয়োজিত নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় নির্বাচিত হন মিশা সওদাগর। ১৯৯০ সালে ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ এবং ‘অমরসঙ্গী’ নামের দুটি চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয় করেন তিনি। 

তবে ছবি দুটি ব্যবসায়িকভাবে সফল হয়নি। পরবর্তীতে তমিজ উদ্দিন রিজভীর ‘আশা ভালোবাসা’ সিনেমাতে ভিলেন চরিত্রে অভিনয় শুরু করেন তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। 

তার অভিনীত উল্ল্যেখযোগ্য সিনেমা হলো-‘আজ গায়ে হলুদ’, ‘স্বপ্নের পুরুষ’, ‘প্রতিবাদী মাস্টার’, ‘লালু কসাই’, কঠিন প্রেম’, ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘জান কোরবান’, হিটম্যান’, ‘বীর’, ‘বরবাদ’ ও ‘ইনসাফ’।
 

সংশ্লিষ্ট খবর

প্রযোজক-নির্মাতাদের নিয়ে যা বললেন পারসা ইভানা
০৩ নভেম্বর ২০২৬

প্রযোজক-নির্মাতাদের নিয়ে যা বললেন পারসা ইভানা

নাটকের কাস্টিংয়ে অপেশাদারত্ব নিয়ে সরব হলেন অভিনয়শিল্পী ও নৃত্যশিল্পী পারসা ইভানা। পারসার অভিযোগ, কখন...

সাহসী দৃশ্যে আপত্তি নেই কৃতি স্যাননের
০৩ নভেম্বর ২০২৬

সাহসী দৃশ্যে আপত্তি নেই কৃতি স্যাননের

বলিউডে নিজের অভিনয়গুণের পাশাপাশি গ্ল্যামারাস উপস্থিতি দিয়েও দর্শকের নজর কেড়েছেন কৃতি স্যানন। সম্প্রত...

১৫ বছর ধরে মিমিকে আগলে রেখেছেন যিনি
০৩ নভেম্বর ২০২৬

১৫ বছর ধরে মিমিকে আগলে রেখেছেন যিনি

তারকাদের জীবন বাইরে থেকে যতটা ঝলমলে মনে হয়, ব্যক্তিগত জীবনের গল্প অনেক সময়ই থাকে আড়ালে। বিশেষ করে প্...

‘৫ আগস্টের আগে কোথায় ছিলেন’, জবাব দিলেন মেঘনা আলম
০৩ নভেম্বর ২০২৬

‘৫ আগস্টের আগে কোথায় ছিলেন’, জবাব দিলেন মেঘনা আলম

‘৫ আগস্টের আগে মেঘনা আলম রাজনীতিতে কোথায় ছিলেন?’—এমন প্রশ্নের জবাব দিয়েছেন মডেল ও আলোচিত ব্যক্তিত্ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই