গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তারাগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০০:৩৪ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৫:১২ এএম ২০২৬
তারাগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
ছবি

ছবি আজকের প্রত্যাশা

রংপুরের তারাগঞ্জ উপজেলায় কৃষিজমির উর্বর মাটির উপরিভাগ (টপ সয়েল) অবৈধভাবে কেটে বিক্রির দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের বাঙালিপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. আরিফুল ইসলাম (২৪) নামে এক ব্যক্তিকে কৃষিজমি থেকে অবৈধভাবে টপ সয়েল কাটার সময় হাতেনাতে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে কৃষিজমির উর্বর মাটি কেটে অন্যত্র বিক্রি করে আসছিলেন। এতে জমির উৎপাদনক্ষমতা হ্রাস পাচ্ছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ১৫ (১) ধারায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। তিনি বলেন, কৃষিজমির টপ সয়েল কাটা সম্পূর্ণ অবৈধ এবং এটি খাদ্য উৎপাদন ও পরিবেশের জন্য গুরুতর হুমকি। এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধভাবে মাটি কাটা আরও কঠোর নজরদারি ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

— খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

সানা/ আপ্র/ ২০/২/২০২৬

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই