গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তেল না পেয়ে কৃষিমন্ত্রীকে কৃষকের ফোন

জেলা প্রতিনিধি, পাবনা

জেলা প্রতিনিধি, পাবনা

প্রকাশিত: ১১:৪৫ পিএম, ০১ এপ্রিল ২০২৬ | আপডেট: ২১:৪৭ এএম ২০২৬
তেল না পেয়ে কৃষিমন্ত্রীকে কৃষকের ফোন
ছবি

ছবি সংগৃহীত

ফিলিং স্টেশন থেকে তেল না পেয়ে কৃষিমন্ত্রীকে ফোন করেছেন পাবনার ঈশ্বরদীর এক কৃষক। এ সময় তিনি মন্ত্রীকে উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলিয়ে দেন। পরে মন্ত্রী ওই কর্মকর্তাকে সমস‍্যা সমাধানে দ্রুত কার্যক্রর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। 

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মমিন।

জানা গেছে, কৃষিযন্ত্র চালানোর জন্য ডিজেল সংকটে বিপাকে পড়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলার কৃষকরা। ফিলিং স্টেশনগুলোতে ক্যানে (ঢোপ) তেল দেওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকায় তারা প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারছেন না। এতে চরম দুর্ভোগে পড়েছেন উপজেলার শত শত কৃষক।

কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে তারা কৃষিযন্ত্র চালানোর জন্য ফিলিং স্টেশন থেকে ক্যানে করে ডিজেল সংগ্রহ করে আসছিলেন। কিন্তু বর্তমানে সেই সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় শ্যালো মেশিন, পাওয়ার টিলার, হারভেস্টর ও স্প্রে মেশিনসহ বিভিন্ন কৃষিযন্ত্র চালাতে গিয়ে সমস্যায় পড়ছেন তারা।

এই পরিস্থিতিতে সমস্যার সমাধান চেয়ে রোববার (২৯ মার্চ) কয়েকজন কৃষক ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে যান। 

এ সময় জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক মো. ময়েজ উদ্দিন ওরফে কুল ময়েজ কৃষি কর্মকর্তার কার্যালয় থেকেই কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদকে ফোন করেন। ফোনের মাধ্যমে তিনি কৃষি কর্মকর্তার সঙ্গে মন্ত্রীর কথা বলিয়ে দেন। মন্ত্রী তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

মন্ত্রীকে ফোন করা ওই কৃষক ময়েজ উদ্দিন জানান, উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের জন্য স্লিপ (চিরকুট) দিচ্ছেন, কিন্তু সেই স্লিপ দেখিয়েও ফিলিং স্টেশনগুলো থেকে ডিজেল পাওয়া যাচ্ছে না। ফলে অনেক কৃষককে খালি হাতে ফিরে যেতে হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মমিন জানান, ফিলিং স্টেশন মালিকদের সঙ্গে কৃষকদের বিষয় নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। কৃষকদের নিয়মিত তেল প্রাপ্তিতে যেন কোনো সমস‍্যা না হয় সেজন‍্য স্লিপ দেওয়া হচ্ছে। কৃষকদের বিষয়টি গুরুত্ব দিয়ে সমস্যা সমাধানে প্রশাসন ও কৃষি বিভাগ একসঙ্গে কাজ করছে। এ ব‍্যাপারে পাম্প মালিকরাও আশ্বস্ত করেছেন। আশা করা যাচ্ছে, কৃষকদের তেল পেতে তেমন কোনো সমস‍্যা হবেনা, শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে। 

এসি/আপ্র/০১/০৪/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই