গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চট্টগ্রামের চকবাজারে অবৈধ ব্যানার উচ্ছেদ অভিযান

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৪৭ পিএম, ০১ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৭:৫১ এএম ২০২৬
চট্টগ্রামের চকবাজারে অবৈধ ব্যানার উচ্ছেদ অভিযান
ছবি

ছবি আজকের প্রত্যাশা

এম মোসলেহউদ্দিন বাহার, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ব্যস্ত চকবাজার এলাকায় অবৈধ বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বুধবার (১ এপ্রিল) দুপুরে অলিখাঁ মসজিদ মোড় থেকে শুরু হওয়া এ অভিযানে সরাসরি নেতৃত্ব দেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

অভিযান চলাকালে সড়ক ও বিভিন্ন স্থাপনায় টাঙানো অসংখ্য অবৈধ বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়। এ সময় মেয়র নিজেই নিজের ছবি সংবলিত একাধিক ব্যানার হাতে তুলে সরিয়ে দিয়ে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেন। তার এ পদক্ষেপ উপস্থিত জনসাধারণের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং আইনের সমান প্রয়োগের বার্তা দেয়।

মেয়র বলেন, নগরীর সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় কোনো অবৈধ বিলবোর্ড বা ব্যানার বরদাশত করা হবে না। আইন সবার জন্য সমান এবং এর প্রয়োগে কোনো ব্যতিক্রম হবে না। তিনি আরো জানান, নগরকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

অভিযানের অংশ হিসেবে ফুটপাত দখল করে ব্যবসায়িক মালামাল রাখার অভিযোগে দোকান মালিকদের সতর্ক করা হয়। মেয়র নিজে বিভিন্ন দোকানের সামনে গিয়ে ফুটপাত থেকে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, ফুটপাত পথচারীদের জন্য নির্ধারিত-এটি দখল করে ব্যবসা পরিচালনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম অব্যাহত থাকলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে অবৈধ ব্যানার-পোস্টার ও ফুটপাত দখলের কারণে এলাকায় চরম জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। এ অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং নিয়মিত এ ধরনের কার্যক্রম চালু রাখার দাবি জানিয়েছেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান আরো জোরদার করা হবে। পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগর গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
সানা/আপ্র/১/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই