গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

মুজিবনগরে মাদ্রাসার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৪৩ পিএম, ১৪ মে ২০২৬ | আপডেট: ১৬:০১ এএম ২০২৬
মুজিবনগরে মাদ্রাসার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
ছবি

ছবি আজকের প্রত্যাশা

এস এ খান শিল্টু, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা ও দারুল উলুম হিফজে ফলাফল প্রকাশ এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমির মাওলানা তাজউদ্দীন খান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যৎ প্রজন্মকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে। তিনি আরো বলেন, শিক্ষা মানুষের চরিত্র গঠনের অন্যতম মাধ্যম। শুধু ভালো ফলাফল নয়, একজন সৎ ও আদর্শ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই প্রকৃত শিক্ষার লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুন উদ্দিন আল আজাদ, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মুজিবনগর উপজেলা শাখার আমির মাওলানা খান জাহান আলী, মোনাখালী ইউনিয়ন আমির মোখলেছুর রহমান, দারিয়াপুর ইউনিয়ন আমির আব্দুল হালিম এবং উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মুস্তাফিজুর রহমান।

এ সময় মাদ্রাসার পরিচালক মোহাম্মদ সোহেল রানা, সেলিম খান, মাওলানা আনোয়ার হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে বিভিন্ন শ্রেণিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন অতিথিরা। পুরো আয়োজনজুড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।
সানা/আপ্র/১৪/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

খুলনায় এবার দশম শ্রেণির ছাত্রীকে লক্ষ্য করে গুলি
০৩ জুলাই ২০২৬

খুলনায় এবার দশম শ্রেণির ছাত্রীকে লক্ষ্য করে গুলি

খুলনায় সাম্প্রতিক সময়ে একের পর এক গুলিবর্ষণের ঘটনার ধারাবাহিকতায় এবার গুলিবিদ্ধ হয়েছেন দশম শ্রেণির এ...

কাগজে মৃত, এক যুগ ধরে জীবিত প্রমাণের লড়াই
০৩ জুলাই ২০২৬

কাগজে মৃত, এক যুগ ধরে জীবিত প্রমাণের লড়াই

তথ্যভান্ডারে মৃত হিসেবে নিবন্ধিত

তিস্তা ক্যানেলের পাশে অজ্ঞাত মরদেহ উদ্ধার, চাঞ্চল্য
০৩ জুলাই ২০২৬

তিস্তা ক্যানেলের পাশে অজ্ঞাত মরদেহ উদ্ধার, চাঞ্চল্য

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কোটিপাড়া এলাকা...

মাদক ছাড়ুন, না হলে কেউ রক্ষা করবে না: এ্যানি
০৩ জুলাই ২০২৬

মাদক ছাড়ুন, না হলে কেউ রক্ষা করবে না: এ্যানি

তারেক মাহমুদ: মাদক ব্যবসা থেকে সরে না এলে ভবিষ্যতে কঠোর পরিণতির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছেন পানিস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই