গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গাংনীতে হুমকির চিরকুট, ককটেল সদৃশ বস্তু উদ্ধার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:০৭ পিএম, ১৯ মে ২০২৬ | আপডেট: ০৭:৪১ এএম ২০২৬
গাংনীতে হুমকির চিরকুট, ককটেল সদৃশ বস্তু উদ্ধার
ছবি

ছবি আজকরে প্রত্যাশা

এস এ খান শিল্টু মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে হত্যার হুমকিসংবলিত চিরকুট ও ককটেল সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (১৮ মে) সকালে এ ঘটনা জানাজানি হলে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ককটেল সদৃশ দুটি বস্তু ও দুটি হুমকিমূলক চিরকুট উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো গাংনী থানায় নেওয়া হয়।

গৃহকর্তা বাবলু মিয়া অভিযোগ করেন, এর আগেও কয়েক দফা তাকে হুমকি দেওয়া হয়েছে। তিনি বলেন, পরিবার-পরিজন নিয়ে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান তিনি।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। খুব দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, অপরাধী যেই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়।
সানা/আপ্র/১৯/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই