গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

লক্ষ্মীপুরের বশিকপুরকে সদরে রাখার দাবিতে মানববন্ধন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৭:০৩ পিএম, ০৪ জুন ২০২৬ | আপডেট: ১০:৩০ এএম ২০২৬
লক্ষ্মীপুরের বশিকপুরকে সদরে রাখার দাবিতে মানববন্ধন
ছবি

ছবি প্রতিনিধি

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের বশিকপুর ইউনিয়নকে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় অন্তর্ভুক্ত না করে লক্ষ্মীপুর সদর উপজেলাতেই স্থায়ীভাবে রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (৩ জুন) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বশিকপুর ইউনিয়নবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। একই দাবিতে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের কাছে স্মারকলিপিও প্রদান করা হয়। স্মারকলিপিটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী, পানিসম্পদ মন্ত্রীসহ আরো ১০টি দপ্তরে পাঠানো হয়েছে বলে জানানো হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘জামাই-বউয়ের দাবি একটাই, সদরে আছি, সদরেই থাকতে চাই’, ‘নিজের ঘর ছেড়ে পরের ঘরে যাবো না’-এমন স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

এ সময় বক্তব্য দেন সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন, বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি মমিনুল হক, বশিকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমির মাইন উদ্দিন, সাংবাদিক এস এস আওলাদ হোসেন, ব্যবসায়ী মোশতাক আহমেদ সোহাগ, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. মোস্তফা এবং সাংগঠনিক সম্পাদক সোহবার হোসেন জনি প্রমুখ।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, বশিকপুর আগে থেকেই সদর উপজেলার অংশ। এটিকে চন্দ্রগঞ্জ উপজেলায় স্থানান্তর করা হলে নাগরিকরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন। তাই তারা সদরেই থাকতে চান।

বিএনপি নেতা মাহবুবুর রহমান খোকন বলেন, চন্দ্রগঞ্জ উপজেলা গঠনে তাদের আপত্তি নেই, তবে বশিকপুরকে সদরেই রাখতে হবে। তার দাবি, এলাকার প্রায় ৯৯ শতাংশ মানুষ সদর উপজেলাতেই থাকতে চান। চন্দ্রগঞ্জে গেলে যোগাযোগ ব্যবধান বাড়বে, যা জনদুর্ভোগ তৈরি করবে।

প্রসঙ্গত, সদর উপজেলাকে বিভক্ত করে বশিকপুরসহ নয়টি ইউনিয়ন নিয়ে ১৯ মে চন্দ্রগঞ্জ উপজেলাকে গেজেটভুক্ত করা হয়। পরবর্তীতে ১ জুন সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার ইউনিয়নের নম্বর পুনর্বিন্যাস করে মন্ত্রিপরিষদ বিভাগ।
সানা/আপ্র/৪/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শ্রীপুরে সাড়ে ১৪ হাজার ইয়াবাসহ কথিত ‘মাদকসম্রাট’ গ্রেফতার
২৮ জুলাই ২০২৬

শ্রীপুরে সাড়ে ১৪ হাজার ইয়াবাসহ কথিত ‘মাদকসম্রাট’ গ্রেফতার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিশেষ অভিযানে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক কথিত মাদক কারবারিকে গ্র...

ফুটবল খেলার বিরোধে সিলেটে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
২৮ জুলাই ২০২৬

ফুটবল খেলার বিরোধে সিলেটে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

সিলেট নগরীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার...

বদরগঞ্জে লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ
২৮ জুলাই ২০২৬

বদরগঞ্জে লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলার খোলাহাটিতে ‘কুটিরশিল্প ও বা...

রাবিতে হামলার শিকার দুই শিক্ষার্থী এবার গ্রেফতার
২৮ জুলাই ২০২৬

রাবিতে হামলার শিকার দুই শিক্ষার্থী এবার গ্রেফতার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে হামলার শিকার তিন শিক্ষার্থীর মধ্যে দুইজনকে ছাত্রলীগের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই