গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নওগাঁয় রেললাইনের পাশ থেকে শিক্ষকের লাশ উদ্ধার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:০৭ পিএম, ১৭ জুন ২০২৬ | আপডেট: ২০:১৩ এএম ২০২৬
নওগাঁয় রেললাইনের পাশ থেকে শিক্ষকের লাশ উদ্ধার
ছবি

ছবি সংগৃহীত

নওগাঁ সংবাদদাতা: নওগাঁর আত্রাই উপজেলায় রেললাইনের পাশ থেকে এক কলেজ শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

বুধবার (১৭ জুন) সকালে উপজেলার শাহাগোলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান।

নিহত নেয়ামুল বাশির (৫১) রাজশাহীর বাগমারা উপজেলার নামকান দেওয়ান পাড়া গ্রামের প্রয়াত নবিবর রহমানের ছেলে। তিনি আত্রাই উপজেলার বড়শিমলা মহিলা কলেজের শিক্ষক ছিলেন। তিনি নওগাঁ জেলা শহরের পার নওগাঁ চকরামচন্দ্র মহল্লার বাসিন্দা ছিলেন।

নিহতের স্ত্রী সাহিদ বেগম বলেন, মঙ্গলবার বিকেলে তিনি গ্রামের বাড়ি থেকে নওগাঁর উদ্দেশে রওনা দেন। সন্ধ্যার আগে আত্রাই রেলস্টেশন থেকে ফোনে জানান, এশার নামাজ নওগাঁয় পড়বেন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সকালে পুলিশ থেকে মৃত্যুর খবর পান তিনি।

তিনি এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন।

নিহতের ভাই মিজানুর রহমান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় বড় ভাইয়ের সঙ্গে শেষবার ফোনে কথা হয়। এশার নামাজের পর তার বাড়ি ফেরার কথা ছিল। আত্রাই রেলস্টেশন এলাকা থেকে অটোরিকশায় তিনি নওগাঁর দিকে ফিরছিলেন বলে জানান তিনি। পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আত্রাই থানার ওসি মাহাবুবুর বলেন, সকালে স্থানীয়রা রেললাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়। যেহেতু লাশ রেললাইনের পাশে ছিল, তাই রেলওয়ে পুলিশই তা উদ্ধার করে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, সাদা জুব্বা ও পায়জামা পরা অবস্থায় লাশটি পাওয়া যায়। পাশে তার ব্যবহৃত ব্যাগ ছিল। তার হাতে ঘড়ি, জুব্বার পকেটে মোবাইল ফোন এবং ব্যাগে কিছু টাকা পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সানা/ডিসি/আপ্র/১৭/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই