গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পরিত্যক্ত সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে নেমে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১২:৩১ পিএম, ২০ জুন ২০২৬ | আপডেট: ২৩:৩৪ এএম ২০২৬
পরিত্যক্ত সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে নেমে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

মধুপর (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া একটি ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকির জলই এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন— টেলকির জলই গ্রামের বাবুল হাদিমা, তার শিশু ছেলে নেইমার ম্রং, একই গ্রামের রতন নকরেক ও গাবরিয়েল নকরেক।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, টেলকির জলই এলাকায় একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকে একটি ছাগল পড়ে যায়। ছাগলটি উদ্ধারের জন্য প্রথমে গাবরিয়েল নকরেক ট্যাংকের ভেতরে নামেন। দীর্ঘ সময় তার কোনো সাড়া না পেয়ে একে একে আরও তিনজন নিচে নামেন। তারাও আর ওপরে ফিরে না আসায় স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান।

খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে ট্যাংকের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তারা শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সানা/আপ্র/২০/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই