গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৫ আগস্ট ২০২৬

মেনু

দাগনভূঞায় পৌরকর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

জেলা প্রতিনিধি, ফেনী

জেলা প্রতিনিধি, ফেনী

প্রকাশিত: ০২:০৮ পিএম, ০৫ আগস্ট ২০২৬ | আপডেট: ০৪:০২ এএম ২০২৬
দাগনভূঞায় পৌরকর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

ইমরান হোসেন: অস্বাভাবিক হারে পৌরকর বৃদ্ধির প্রতিবাদে ফেনীর দাগনভূঞা পৌরসভায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের শতাধিক বাসিন্দা অংশ নেন।

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় দাগনভূঞা জিরো পয়েন্ট স্কুল মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ন্যূনতম নাগরিক সুবিধা নিশ্চিত না করেই পৌরকর কয়েক গুণ বাড়ানো হয়েছে, যা সাধারণ মানুষের ওপর অন্যায্য আর্থিক চাপ সৃষ্টি করেছে।

বক্তারা বলেন, দাগনভূঞা প্রথম শ্রেণির পৌরসভা হলেও দীর্ঘদিন ধরে ভাঙাচোরা সড়ক, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, অপরিচ্ছন্ন পরিবেশ, সড়কবাতির সংকট এবং সুপেয় পানির সমস্যাসহ নানা নাগরিক দুর্ভোগ বিরাজ করছে। এসব সমস্যার কার্যকর সমাধান না করেই হঠাৎ করে করের হার বহুগুণ বৃদ্ধি করা হয়েছে। তারা অবিলম্বে বর্ধিত কর প্রত্যাহার করে পূর্বের নিয়ম অনুযায়ী কর আদায়ের দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন দাগনভূঞা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, প্রথম শ্রেণির পৌরসভার মর্যাদা থাকলেও দাগনভূঞায় নাগরিক সেবার চিত্র অত্যন্ত হতাশাজনক। বছরের পর বছর মানুষ ভাঙা রাস্তায় চলাচল করছে, বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, নিয়মিত বর্জ্য অপসারণ হয় না, সড়কবাতির অভাব রয়েছে এবং বিশুদ্ধ পানির সংকটও রয়ে গেছে। এমন পরিস্থিতিতে পৌরকর বৃদ্ধি অত্যন্ত দুঃখজনক ও অযৌক্তিক।

মানববন্ধনে অংশ নেওয়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ ফুটন হোসেন বলেন, আগে তিনি ৫০০ টাকা কর দিতেন, এখন তাঁর টিনের ঘরের জন্য ১৫ হাজার টাকা কর নির্ধারণ করা হয়েছে। দিন এনে দিন খাওয়া মানুষের পক্ষে এ কর পরিশোধ করা অসম্ভব।

একই ওয়ার্ডের বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, এক বছর আগে একই বাড়ির জন্য তাঁর পৌরকর ছিল ৫৪০ টাকা। এখন ১৬ হাজার টাকার বেশি করের নোটিশ দেওয়া হয়েছে, যা পরিশোধ করা নিয়ে তিনি দুশ্চিন্তায় রয়েছেন।

৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিবি রহিমা জানান, তাঁর গৃহকর ৯০০ টাকা থেকে বেড়ে ৯ হাজার টাকা হয়েছে। আর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকতারুন অভিযোগ করেন, তাঁর কর ৩৬০ টাকা থেকে বাড়িয়ে ৪২ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ধরনের কর বৃদ্ধির নোটিশ পাওয়া অন্তত ১০ জন বাড়িমালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, অধিকাংশেরই এত কর পরিশোধের সামর্থ্য নেই। তারা কর নির্ধারণে স্বচ্ছতা ও পুনর্মূল্যায়নের দাবি জানান।

মানববন্ধনে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও বিএনপি নেতা ইছমাইল কেরানী বলেন, পৌরবাসীর আয়-সামর্থ্য ও বাস্তব অবস্থা বিবেচনা না করেই কর নির্ধারণ করা হয়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে বর্ধিত কর প্রত্যাহার করে যৌক্তিক হারে কর নির্ধারণ করতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন শেষে পৌর প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।

এ বিষয়ে দাগনভূঞা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীদুল ইসলাম স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অযৌক্তিক কর নির্ধারণ কথাটি সঠিক নয়; তবে কারও কাছে তা অতিরিক্ত মনে হতে পারে। কর বৃদ্ধির সিদ্ধান্ত তাঁর ব্যক্তিগত নয়, এটি সরকারের সিদ্ধান্ত। তিনি আরও বলেন, পৌরসভার কর নির্ধারণ মূল্যায়ন কমিটির কাছে আবেদন করলে বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে।
সানা/আপ্র/৫/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চট্টগ্রামে সংকটে শিল্প-কারখানা, বেকার ৩০ হাজারের বেশি শ্রমিক
০৫ আগস্ট ২০২৬

চট্টগ্রামে সংকটে শিল্প-কারখানা, বেকার ৩০ হাজারের বেশি শ্রমিক

দুই বছরে অন্তত ১৯০টি কারখানা বন্ধ, ৮০টি কারখানায় ৩৭০ বার শ্রমিক অসন্তোষের ঘটনা

খুলনায় নৌযান শুমারি উপলক্ষে অংশীজনদের অবহিতকরণ সভা
০৫ আগস্ট ২০২৬

খুলনায় নৌযান শুমারি উপলক্ষে অংশীজনদের অবহিতকরণ সভা

দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত সব নৌযানের তথ্যভান্ডার তৈরির লক...

অষ্টম শ্রেণি পড়ুয়া চট্টগ্রামের কিশোরী সুপর্বার ঝুলিতে ৫৩টি পদক
০৫ আগস্ট ২০২৬

অষ্টম শ্রেণি পড়ুয়া চট্টগ্রামের কিশোরী সুপর্বার ঝুলিতে ৫৩টি পদক

একেএম ফজলুল হক, চট্টগ্রাম অফিস: চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। বয়স মাত্র ১৩ বছর। অষ্টম শ্র...

পুলিশ পরিচয়ে ডাকাতি, খুলনায় ছয়জনের ১০ বছরের কারাদণ্ড
০৫ আগস্ট ২০২৬

পুলিশ পরিচয়ে ডাকাতি, খুলনায় ছয়জনের ১০ বছরের কারাদণ্ড

খুলনায় পুলিশ পরিচয়ে ডিম ব্যবসায়ীকে অপহরণ করে ডাকাতির ঘটনায় ছয়জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই