গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টেলিটকের ‘জেন-জেড’ অফারে তরুণদের ব্যাপক সাড়া

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৩ পিএম, ০৭ আগস্ট ২০২৬ | আপডেট: ০২:৪৭ এএম ২০২৬
টেলিটকের ‘জেন-জেড’ অফারে তরুণদের ব্যাপক সাড়া
ছবি

টেলিটক বাংলাদেশ লিমিটেডের চালু করা বিশেষ ‘৩৬ জুলাই স্মারক অফার’ তরুণ গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে -ছবি সংগৃহীত

‘৩৬ জুলাই’ স্মারক উপলক্ষে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডের চালু করা বিশেষ ‘৩৬ জুলাই স্মারক অফার’ তরুণ গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের নির্দেশনায় চালু হওয়া এ অফার নিয়ে দেশের বিভিন্ন টেলিটক কাস্টমার কেয়ার সেন্টার ও কাস্টমার কেয়ার পয়েন্টে গ্রাহকদের উপস্থিতি বেড়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ এই অফারের আওতায় জেন-জেড সিম, যার নিয়মিত মূল্য ১৫০ টাকা, তা মাত্র ৩৬ টাকায় পাওয়া যাচ্ছে। দেশের সব টেলিটক কাস্টমার কেয়ার সেন্টার থেকে গ্রাহকরা এ সুবিধা নিতে পারছেন।

এ ছাড়া টেলিটকের সব প্যাকেজের গ্রাহকদের জন্যও থাকছে স্মারক অফার। মাত্র ৩৬ টাকায় পাওয়া যাচ্ছে ৩৬ মিনিট টকটাইম এবং ৩ দশমিক ৬ জিবি ডাটা। এই সুবিধার মেয়াদ সাত দিন।

গ্রাহকরা নির্ধারিত ইউএসএসডি কোড ডায়াল অথবা ৩৬ টাকা রিচার্জের মাধ্যমে অফারটি সক্রিয় করতে পারবেন। অফারের বিস্তারিত তথ্য, শর্ত ও প্রয়োজনীয় কোড জানতে টেলিটকের ওয়েবসাইট ও ফেসবুক পেজ দেখার অনুরোধ জানানো হয়েছে।

টেলিটক জানিয়েছে, দেশের তরুণ প্রজন্মসহ সব শ্রেণির গ্রাহকের জন্য ভবিষ্যতেও সাশ্রয়ী, আধুনিক ও সময়োপযোগী টেলিযোগাযোগ সেবা চালু রাখার উদ্যোগ অব্যাহত থাকবে।
সানা/আপ্র/৭/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল
১৪ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘদিন গ্যাসসংকটে বন্ধ থাকার পর প্রয়োজনীয় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চট্ট...

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
১৪ সেপ্টেম্বর ২০২৬

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে...

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ
১৩ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিত...

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আগামী পাঁচ বছরে আরো ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ। আর এ লক্ষ্যে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই