গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪০ পিএম, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:২০ এএম ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো
ছবি

ছবি সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হলেও আগামী শনিবার (১৭ অক্টোবর) সব শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস খোলা থাকবে। এদিন শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও শিক্ষার্থীরা ফরম পূরণসহ বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজ সম্পন্ন করতে পারবেন।

এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের কার্যালয় খোলা রেখে প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণি কার্যক্রম শেষ হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হবে। তবে ছুটির মধ্যেও শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের কার্যালয় খোলা থাকবে এবং প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম চলবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ১৭ অক্টোবর শিক্ষাসংশ্লিষ্ট সব অফিস খোলা রাখা হবে। তবে শ্রেণি কার্যক্রমের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা বহাল থাকবে। সে অনুযায়ী, ১৫ অক্টোবর শ্রেণি কার্যক্রম শেষ করেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হবে।

ছুটির মধ্যে শনিবার শিক্ষার্থীরা ফরম পূরণসহ বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজ সম্পন্ন করতে পারবেন। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের কার্যালয়ে প্রয়োজনীয় কার্যক্রম চালু থাকবে।

এর আগে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে আগামী ১৭ অক্টোবর শনিবার শিক্ষাসংশ্লিষ্ট সব অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়।

এসি/আপ্র/১৫/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জবিতে পশু জবাই নিয়ে দুঃখ প্রকাশ, নতুন তারিখে গরু ভোজের ঘোষণা
১৫ অক্টোবর ২০২৬

জবিতে পশু জবাই নিয়ে দুঃখ প্রকাশ, নতুন তারিখে গরু ভোজের ঘোষণা

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পশু জবাইসংক্রান্ত নির্দেশনা ঘিরে সৃষ্ট ভুল বোঝ...

আজ বিশ্ব ছাত্র দিবস: শিক্ষার্থীদের অধিকার ও ভবিষ্যৎ গড়ার প্রত্যয়
১৫ অক্টোবর ২০২৬

আজ বিশ্ব ছাত্র দিবস: শিক্ষার্থীদের অধিকার ও ভবিষ্যৎ গড়ার প্রত্যয়

শিক্ষার্থীদের অধিকার, শিক্ষার সুযোগ ও মানোন্নয়নের গুরুত্ব তুলে ধরার দিন বিশ্ব ছাত্র দিবস আজ (১৫ অক্ট...

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ
১৫ অক্টোবর ২০২৬

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। এতে ১ হাজার ৭০২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। বুধবার...

পদত্যাগের খবর নাকচ চুয়েট উপাচার্যের, আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষক-শিক্ষার্থীরা
১৪ অক্টোবর ২০২৬

পদত্যাগের খবর নাকচ চুয়েট উপাচার্যের, আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষক-শিক্ষার্থীরা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম পদত্যাগের খবর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে