গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

হামজার লাল কার্ডে ক্ষুব্ধ শেফিল্ড কোচ, নিষেধাজ্ঞার শঙ্কা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:৩৮ পিএম, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:৩৫ এএম ২০২৬
হামজার লাল কার্ডে ক্ষুব্ধ শেফিল্ড কোচ, নিষেধাজ্ঞার শঙ্কা
ছবি

ছবি সংগৃহীত

পোর্টসমাউথের বিপক্ষে হার, সঙ্গে লাল কার্ডের ধাক্কা—রাতটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরীর। ম্যাচে দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাকে। ফলে আগামী শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে হামজাকে ছাড়াই মাঠে নামতে হতে পারে শেফিল্ড ইউনাইটেডকে। তবে হামজাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন দলটির কোচ ক্রিস ওয়াইল্ডার।

ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর ইএফএল চ্যাম্পিয়নশিপে পোর্টসমাউথের কাছে হারের পাশাপাশি বড় ধাক্কা খেয়েছে শেফিল্ড ইউনাইটেড। এক ম্যাচে দুটি হলুদ কার্ড দেখে বহিষ্কৃত হওয়ায় নিয়ম অনুযায়ী এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ার শঙ্কা রয়েছে হামজার। সে ক্ষেত্রে ব্রিস্টল সিটির বিপক্ষে ম্যাচে দর্শক হয়ে থাকতে হতে পারে বাংলাদেশের এই ফুটবলারকে।

ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার। তার দাবি, শুরুতে হামজাকে লাল কার্ড দেখানো হবে না বলে ইঙ্গিত দেওয়া হয়েছিল। কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে তাকে মাঠ থেকে বের করে দেন রেফারি।

ওয়াইল্ডারের মতে, পুরো ঘটনা নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট কারণ রয়েছে। হামজার মাঠে অবস্থান এবং প্রতিপক্ষের খেলোয়াড়দের আচরণ প্রসঙ্গে তিনি বলেন, মাঠে এমন ঘটনা প্রায়ই ঘটে। স্যাম ম্যাককালামকেও তিন-চারবার আটকে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

রেফারির সিদ্ধান্ত নিয়ে সরাসরি মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক থাকার কথাও জানান শেফিল্ড কোচ। তার ভাষ্য, হামজা আর কোথায় যেতে পারতেন, সেটিই তিনি বুঝতে পারছেন না। এ বিষয়ে নিজের বক্তব্য প্রকাশের ক্ষেত্রেও সতর্ক থাকতে হচ্ছে বলে জানান ওয়াইল্ডার।

নিজের বক্তব্যের পক্ষে ওয়েস্ট হাম ও কুইন্স পার্ক রেঞ্জার্সের মধ্যকার একটি ম্যাচের উদাহরণও টানেন তিনি। ওয়াইল্ডারের দাবি, ওই ম্যাচের ৯৩ মিনিটে ওয়েস্ট হাম পেনাল্টি পেয়েছিল। পরে চতুর্থ অফিশিয়ালের কাছে জার্সি টানার ঘটনা সম্পর্কে জানতে চেয়েছিলেন তিনি।

হামজার বহিষ্কার নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে ওয়াইল্ডার বলেন, তাদের জানানো হয়েছিল, হামজাকে লাল কার্ড দেখানো হবে না। প্রতিপক্ষের খেলোয়াড়েরা রেফারির কাছে আবেদন করতেই পারেন, কারণ এটি খেলারই অংশ। তবে পুরো ঘটনায় নিজেদের অন্যায়ের শিকার বলে মনে করছে শেফিল্ড ইউনাইটেড।

পোর্টসমাউথের কাছে হারের পর ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ১৫ নম্বরে রয়েছে শেফিল্ড ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে ১১ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে পোর্টসমাউথ। এমন পরিস্থিতিতে পরের ম্যাচে হামজাকে না পাওয়ার আশঙ্কা শেফিল্ডের জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এসি/আপ্র/১৫/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নতুন কুঁড়ি স্পোর্টসে রেকর্ড নিবন্ধন, খেলোয়াড় ১৬ লাখ ছাড়ালো
১৫ অক্টোবর ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টসে রেকর্ড নিবন্ধন, খেলোয়াড় ১৬ লাখ ছাড়ালো

পাঁচ বছরে সুফল পাওয়ার আশা ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের
১৪ অক্টোবর ২০২৬

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দল জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ক্যারিয়ার সেরা র‌্যা...

বড় হারে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা
১৪ অক্টোবর ২০২৬

বড় হারে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা

অস্ট্রেলিয়ার মাটিতে শেষ ওয়ানডেটাও সুখকর হলো না বাংলাদেশের মেয়েদের।  ৮ উইকেটের বড় হারে তিন...

দুর্বার বার্সেলোনার জয়রথ ছুটছেই
১৪ অক্টোবর ২০২৬

দুর্বার বার্সেলোনার জয়রথ ছুটছেই

চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে রয়েছে বার্সেলোনা। শুরুতে পিছিয়ে পড়েও গালাতাসারাইয়ের মাঠে ৪-১ গোলের বড়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে