গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

বড় হারে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:০৩ পিএম, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:০০ এএম ২০২৬
বড় হারে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা
ছবি

ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে শেষ ওয়ানডেটাও সুখকর হলো না বাংলাদেশের মেয়েদের। 

 

৮ উইকেটের বড় হারে তিন ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশই হলো নিগার সুলতানা জ্যোতির দল। অস্ট্রেলিয়ার কাছে প্রথম ওয়ানডেতে ৭ উইকেট আর দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে হেরেছিল বাংলাদেশের মেয়েরা।  

 

শেষ ওয়ানডেতে মাত্র ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৮ রানে ২ উইকেট হারালেও অ্যালিসা পেরি আর এনাবেল সাদারল্যান্ডের ব্যাটে চড়ে সহজ জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। 

পেরি ৬৪ বলে ৬৫ আর সাদারল্যান্ড ৫২ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এর আগে শারমিন আক্তার আর স্বর্ণা আক্তারের জোড়া ফিফটির পরও ৪৯.৫ ওভারে ১৭২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ব্রিসবেনে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। আরও একবার শুরুতেই বিপর্যয়। ১৮ রানে ৩ উইকেট খুইয়ে বসে টাইগ্রেসরা। 

মুর্শিদা খাতুন ১, শারমিন সুলতানা ৬ আর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ফিরে যান ৩ রান করেই। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সোবহানা মোস্তারিও সুবিধা করতে পারেননি। ২৪ বল খেলে করেন ৯ রান।


একটা প্রান্ত ধরে দলকে এগিয়ে নিচ্ছিলেন শারমিন আক্তার। কিন্তু ৯৩ বলে ৮ বাউন্ডারিতে ফিফটি পূরণ করার পর কাঁটায় কাঁটায় ৫০ রানেই আউট হন তিনি। রিতু মনি ফিরে যান ৯ করে। ১১৫ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। 

 

সেখান থেকে রাবেয়া খানকে নিয়ে হাল ধরার চেষ্টা করেন স্বর্ণা আক্তার। রাবেয়া অবশ্য ১৬ বলে ১৩ করে বোল্ড হয়ে যান। তবে স্বর্ণা ফিফটি তুলে নেন। ৭১ বলে ৪ বাউন্ডারিতে ৫৪ রান করে তিনি ফেরার পর বাংলাদেশের দুইশ ছোঁয়ার আশা শেষ হয়ে যায়। দিশা বিশ্বাস ১৩ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার মেগান স্কাট মাত্র ১৬ রান খরচায় নেন ৪টি উইকেট।

ডিসি/আপ্র/১৪/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের
১৪ অক্টোবর ২০২৬

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দল জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ক্যারিয়ার সেরা র‌্যা...

দুর্বার বার্সেলোনার জয়রথ ছুটছেই
১৪ অক্টোবর ২০২৬

দুর্বার বার্সেলোনার জয়রথ ছুটছেই

চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে রয়েছে বার্সেলোনা। শুরুতে পিছিয়ে পড়েও গালাতাসারাইয়ের মাঠে ৪-১ গোলের বড়...

বাংলাদেশ সফরের উইন্ডিজ দলে নতুন মুখ উইকহ্যাম, নেই জোসেফ ও হোপ
১৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশ সফরের উইন্ডিজ দলে নতুন মুখ উইকহ্যাম, নেই জোসেফ ও হোপ

দক্ষিণ আফ্রিকার বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ই...

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে নতুন দায়িত্বে ডোনাল্ড
১৪ অক্টোবর ২০২৬

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে নতুন দায়িত্বে ডোনাল্ড

একটা সময় বাংলাদেশের পেসারদের নিয়ে কাজ করেছেন। পেস বোলিং কোচ হিসেবে বাংলাদেশে বেশ সুনামও কুড়িয়েছেন অ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে