গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:২৭ পিএম, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:১৮ এএম ২০২৬
গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান
ছবি

ছবি সংগৃহীত

গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসরে মনোনয়নের জন্য জমা পড়েছে অরিজিৎ সিংয়ের গান ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর ‘ফিরসে’। ভিজ্যুয়াল মিডিয়ার জন্য লেখা সেরা গানের বিভাগে জমা দেওয়া হয়েছে সিনেমাটির গানটি। ভারতীয় সিনেমার সংগীতকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে এই উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ ও বি৬২ স্টুডিওস।

 


অরিজিৎ সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি জানিয়ে ভক্তদের ভালোবাসার জন্য ধন্যবাদ জানিয়েছেন। প্রচারাভিযানের আওতায় সিনেমাটির সাউন্ডট্র্যাক অ্যালবামের পাশাপাশি গ্লোবাল মিউজিক, এশিয়ান পপ, সংরাইটিং, র্যাপ, ডান্স ও ইলেকট্রনিক রেকর্ডিংসহ বিভিন্ন বিভাগে কয়েকটি গান জমা দেওয়া হয়েছে। 

 

বিবেচনার জন্য জমা পড়া অন্য গানগুলোর মধ্যে রয়েছে ‘আরি আরি’, ‘জান সে গুজারতে হ্যায়’, ‘কানহাইয়া’ ও ‘জাইয়ে সজনা’। আন্তর্জাতিক দর্শকদের কাছে সিনেমাটির সংগীতকে আরও পরিচিত করে তোলাই এই প্রচারের লক্ষ্য।


‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর সুর করেছেন শাশ্বত সচদেব। গানগুলোর গীতিকার ইরশাদ কামিল ও কুমার। 

সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। আরও রয়েছেন সঞ্জয় দত্ত, আর মাধবন ও অক্ষয় খান্না। 

 

ছবিটির প্রথম কিস্তি মুক্তি পায় ২০২৫ সালের ডিসেম্বরে। এর পরের কিস্তি মুক্তি পায় ২০২৬ সালের মার্চে।

ডিসি/আপ্র/১৪/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
১৪ অক্টোবর ২০২৬

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নিজের সহযোগী দলের সদস্যদের পরিব...

বিজ্ঞাপনে নায়লা নাঈম
১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপনে নায়লা নাঈম

নতুন একটি ওভিসিতে মডেল হয়েছেন নায়লা নাঈম। একটি মোবাইল প্রতিষ্ঠানের মডেল হিসেবে দেখা গেছে তাকে। তার স...

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
১৪ অক্টোবর ২০২৬

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর

বলিউড কিংবা দক্ষিণ ভারতীয় সিনেমা, সবখানেই ম্রুনাল ঠাকুরের ব্যস্ততা রয়েছে। অভিনয়গুণে গোটা ভারতে তার গ...

জন্মদিনে ভালোবাসায় আপ্লুত সোহানা সাবা, জানালেন আক্ষেপের কথা
১৪ অক্টোবর ২০২৬

জন্মদিনে ভালোবাসায় আপ্লুত সোহানা সাবা, জানালেন আক্ষেপের কথা

জন্মদিন তার কাছে বছরের সবচেয়ে প্রিয় দিন। তবে এই দিনেই জীবন থেকে আরও একটি বছর চলে যাওয়ার অনুভূতিও কাজ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে