গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মেনু

আজ শেষ হচ্ছে একাদশে ভর্তির আবেদন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৪ পিএম, ২৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:০৬ এএম ২০২৬
আজ শেষ হচ্ছে একাদশে ভর্তির আবেদন
ছবি

ছবি সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপে আবেদনের সময় শেষ হচ্ছে আজ মঙ্গলবার রাত ৮টায়। এটিই ভর্তির সর্বশেষ আবেদন ধাপ। আগে আবেদন না করা, কোনো কলেজে ভর্তির জন্য নির্বাচিত না হওয়া কিংবা নির্ধারিত সময়ে ভর্তি নিশ্চায়ন করতে না পারা শিক্ষার্থীরা এ ধাপে আবেদন করার সুযোগ পাবেন।

গত সোমবার তৃতীয় ধাপের আবেদন শুরু হয়। এ ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টায়।

গত ১৭ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের তৃতীয় ধাপে আবেদনের জন্য ২২০ টাকা ফি দিতে হবে না। তাঁদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ নির্বাচন বা পছন্দক্রম সম্পাদন করতে হবে।

এ ধাপে আবেদন করতে ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করে নির্দেশনা অনুসরণ করতে হবে। কলেজের আসনসংখ্যা বিবেচনায় পছন্দক্রমে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান রাখা যাবে।

আগে নির্বাচন নিশ্চায়ন করা কোনো শিক্ষার্থী তৃতীয় ধাপে আবেদন করতে চাইলে, আজ বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে উপস্থিত হয়ে আগের নিশ্চায়ন বাতিল করতে হবে। এ ক্ষেত্রে সরকারি ছুটির দিন কার্যকর হবে না।

সময়সূচি অনুযায়ী, ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীরা ৩১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত ভর্তি নিশ্চায়ন করতে পারবেন। মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১ নভেম্বর রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ২ ও ৩ নভেম্বর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভুল কোটা নির্ধারণের কারণে নির্বাচিত কলেজে ভর্তি হতে না পারা শিক্ষার্থীরাও এ ধাপে আবেদনের সুযোগ পাবেন। কোটায় আবেদনকারীদের নিজ নিজ যোগ্যতা অনুযায়ী সঠিক কোটা নির্বাচন করতে হবে।

নির্ধারিত সময়ে ভর্তি নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। ভুলভাবে আবেদন করা বা সময়মতো প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তী জটিলতার দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

এসি/আপ্র/২৭/১০/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ইডেন ছাত্রীদের গোপনে ভিডিও ধারণ, যুবককে চুল কেটে পুলিশে সোপর্দ
২৭ অক্টোবর ২০২৬

ইডেন ছাত্রীদের গোপনে ভিডিও ধারণ, যুবককে চুল কেটে পুলিশে সোপর্দ

রাজধানীর নূরজাহান মার্কেটের সামনে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণ করার সময় এক পানি...

ছাত্রদল থেকেই রাজনৈতিক শিক্ষা পেয়েছি: আমজনতার তারেক
২৭ অক্টোবর ২০২৬

ছাত্রদল থেকেই রাজনৈতিক শিক্ষা পেয়েছি: আমজনতার তারেক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার...

যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের আহ্বান
২৬ অক্টোবর ২০২৬

যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের আহ্বান

বেরোবিসাস-এর যুগপূর্তি আলোচনা সভায় উপাচার্য

অতিথি পাখির অভয়ারণ্য রক্ষায় জাবিতে মাছ ধরা ও উচ্চ শব্দ নিষিদ্ধ
২৫ অক্টোবর ২০২৬

অতিথি পাখির অভয়ারণ্য রক্ষায় জাবিতে মাছ ধরা ও উচ্চ শব্দ নিষিদ্ধ

মাহফুজ আলম সোহাগ, জাবি প্রতিনিধি: শীতের আগমনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের বিভিন্ন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে