গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মেনু

ফ্যামিলি কার্ডের শুমারিতে ফের সুযোগ পেলেন ছাত্রলীগকর্মী

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশিত: ১২:৫৫ পিএম, ২৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:১০ এএম ২০২৬
ফ্যামিলি কার্ডের শুমারিতে ফের সুযোগ পেলেন ছাত্রলীগকর্মী
ছবি

ছবি সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে ফ্যামিলি কার্ডের শুমারি কার্যক্রমে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাদ পড়া চার গণনাকারীর একজন শাহ আলম হৃদয়কে আবারো প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁকে শুমারির গণনাকারীদের প্রশিক্ষণে অংশ নিতে দেখা যায়। প্রশিক্ষণের কয়েকটি ছবিও নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেছেন তিনি।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ফেসবুকে ছবিগুলো দেখে অনেকে প্রশ্ন তুলেছেন, ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাদ দেওয়া হলে তাঁকে আবার কীভাবে সুযোগ দেওয়া হলো?

এর আগে গত ১৩ আগস্ট সকালে পরীক্ষায় উত্তীর্ণ চার গণনাকারীকে ফোন করে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ডেকে নেওয়া হয়। পরে তাঁদের ফ্যামিলি কার্ডের শুমারি কার্যক্রমে অংশ না নিতে মৌখিকভাবে বলা হয়েছিল বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

তাঁদের দাবি, ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ এবং নিয়োগকে কেন্দ্র করে গণরোষ বা বিরূপ পরিস্থিতি তৈরির আশঙ্কার কথা জানানো হয়েছিল।

বাদ পড়েছিলেন চার গণনাকারী

বাদ পড়া চারজন হলেন শেখ ইমন আহমেদ, ইমরান আলী পাঠান, অপুর রায় চৌধুরী ও শাহ আলম হৃদয়। তাঁদের মধ্যে শুধু শাহ আলম হৃদয়কে পুনরায় প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, শেখ ইমন আহমেদ আন্দিউরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। তিনি ওই ইউনিয়নের গণনাকারী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তবে তাঁর দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

ইমরান আলী পাঠান উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি মাধবপুর পৌরসভার গণনাকারী হিসেবে নির্বাচিত হন।

অন্যদিকে, অপুর রায় চৌধুরী আদাঐর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি অপেক্ষমাণ তালিকা থেকে গণনাকারী হিসেবে উত্তীর্ণ হয়েছিলেন।

শাহ আলাম হৃদয় ২ নম্বর চৌমুহনী ইউনিয়নের গণনাকারী হিসেবে উত্তীর্ণ হন। তিনি উপজেলা ও চৌমুহনী ইউনিয়ন পরিষদের ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ঘনিষ্ঠ বলেও তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এ ছাড়া জুলাই আন্দোলনে অবদানের জন্য জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে ছাত্র প্রতিনিধি হিসেবে তাঁকে পদ দেওয়া হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে।

তবে হৃদয়ের দাবি, তিনি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নন। এতিমের সঙ্গে অন্যায় করলে আল্লাহ বিচার করেন বলেও তিনি মন্তব্য করেছেন।

‘বাদ দেওয়ার কোনো কারণ নেই’

ফ্যামিলি কার্ডের শুমারিতে ফের সুযোগ পাওয়া প্রসঙ্গে শাহ আলম হৃদয় বলেন, ‘আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নই। জুলাইয়ে রাজপথে ছিলাম। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, আমাকে বাদ দেওয়ার কোনো কারণ নেই।’

এর আগে তিনি বলেছিলেন, মেধা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও তাঁকে বাদ দেওয়ার যৌক্তিক কারণ নেই। তিনি ন্যায়বিচার প্রত্যাশা করেন এবং শুমারি কার্যক্রমে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

স্বচ্ছতা নিশ্চিতের দাবি

মাধবপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরাশউদ্দীন বলেন, প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। ফ্যামিলি কার্ডের শুমারি একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। এখানে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি গণরোষের আতঙ্ক থেকে প্রশাসনকে মুক্ত থাকতে হবে। এত কিছু যদি করতেই হয়, তাহলে পরীক্ষা নেওয়া হলো কেন?

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, বাছাই কমিটির মাধ্যমে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

মাধবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ফ্যামিলি কার্ড শুমারি কমিটির সদস্যসচিব মোহাম্মদ শাকিফ ইশমাম চৌধুরীর কাছে চারজনকে বাদ দেওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে তিনিও মন্তব্য করতে রাজি হননি। পরে তাঁর কার্যালয়ে গিয়েও তাঁকে পাওয়া যায়নি।

চারজনের মধ্যে একজনকে পুনরায় প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

এসি/আপ্র/২৭/১০/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

শ্যালিকাকে বিয়ে, টিকটকারকে চুন-কালি মাখিয়ে গ্রামছাড়া
২৭ অক্টোবর ২০২৬

শ্যালিকাকে বিয়ে, টিকটকারকে চুন-কালি মাখিয়ে গ্রামছাড়া

প্রথম স্ত্রীকে সঙ্গে রেখেই আপন শ্যালিকাকে বিয়ে করে আলোচনায় আসা টিকটকার ও আইনজীবীর সহকারী মাসুদ রানাক...

‘আপনারা ভালো থাকেন’ বলে দেশ ছাড়ার কথা জানালেন সেই রুমি
২৭ অক্টোবর ২০২৬

‘আপনারা ভালো থাকেন’ বলে দেশ ছাড়ার কথা জানালেন সেই রুমি

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ভেতরে সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ এবং পরবর্তী সময়ে পাল্টা...

চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫
২৭ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস ও লরির সংঘর্ষে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়...

৩৫ দিনের অচলাবস্থা শেষে আগামীকাল খুলছে চুয়েট, আন্দোলনও চলবে
২৭ অক্টোবর ২০২৬

৩৫ দিনের অচলাবস্থা শেষে আগামীকাল খুলছে চুয়েট, আন্দোলনও চলবে

একেএম ফজলুল হক: টানা ৩৫ দিনের অচলাবস্থার পর আগামীকাল বুধবার (২৫ অক্টোবর) থেকে ক্লাস ও পরীক্ষা শুরু হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে