গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মেনু

‘অভিযোগ করলেই সত্য হয়ে যায়?’ প্রশ্ন তানজিন তিশার

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৩ পিএম, ২৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:৪২ এএম ২০২৬
‘অভিযোগ করলেই সত্য হয়ে যায়?’ প্রশ্ন তানজিন তিশার
ছবি

ছবি সংগৃহীত

হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মডেল ও অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মামলা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তাঁর বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী ২৩ নভেম্বর তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ স্ট্যাটাস দিয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন তিশা।

স্ট্যাটাসে তানজিন তিশা প্রশ্ন তুলেছেন, একজন মানুষের দীর্ঘদিনের সম্মান, কর্মজীবন ও অর্জন ধ্বংস করার এমন প্রচেষ্টার পেছনে কারা রয়েছেন এবং কেনই বা এমন করা হচ্ছে।

তাঁর দাবি, একটি বক্তব্যের রেকর্ড থেকে নিজেদের সুবিধামতো অংশ কেটে মূল কথার অর্থ বদলে ভিন্ন গল্প সাজিয়ে উপস্থাপন করা হয়েছে। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তাঁর সম্মানহানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিশা লিখেছেন, ‘এত বড় একটা পরিকল্পনা? একজন মানুষের এত বছরের সম্মান, ক্যারিয়ার আর অর্জন ধ্বংস করে দেওয়ার এমন বিশাল ঘৃণ্য প্রচেষ্টা? কেন? কিসের জন্য? আর এর পেছনে কারা?’

সত্য-মিথ্যার বিচার আদালতে চান তিশা

স্ট্যাটাসে তিনি আরও প্রশ্ন তুলেছেন, অভিযোগের ভিত্তিতে কাউকে কি দোষী সাব্যস্ত করা যায়, নাকি সত্য-মিথ্যার বিচার হওয়া উচিত আদালতে? এ ঘটনায় অনেক প্রশ্নের উত্তর ও তথ্যপ্রমাণ তাঁর কাছে রয়েছে বলেও দাবি করেছেন অভিনেত্রী। তবে সেসব সত্য ও প্রমাণ মানুষের সামনে তুলে ধরবে কে—আদালত, নাকি দায়িত্বশীল সাংবাদিকতা, সেই প্রশ্নও রেখেছেন তিনি।

তানজিন তিশা লেখেন, ‘মামলা কি এতই সহজ? অভিযোগ করলেই সত্য হয়ে যায়? একজনের নাম একের পর এক অভিযোগ ছড়িয়ে সামাজিক মাধ্যমে সম্মানহানি করা হয়?’

জনসাধারণের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। তাঁর বক্তব্য, অভিযোগ সামনে এলেই তা যাচাই না করে বিশ্বাস করা উচিত নয়। সত্য-মিথ্যা নির্ধারণে আদালত ও দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী মামলাটি করেছেন। সোমবার (২৬ অক্টোবর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(সি) ধারায় মামলাটি করেন তিনি।

আদালত মামলাটি আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন। একই সঙ্গে আগামী ২৩ নভেম্বর তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এসি/আপ্র/২৭/১০/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ক্যাজুয়াল সাজে কফির কাপে নজর কাড়লেন পূর্ণিমা
২৭ অক্টোবর ২০২৬

ক্যাজুয়াল সাজে কফির কাপে নজর কাড়লেন পূর্ণিমা

হাতে কফির কাপ, জানালার পাশে বসে থাকা স্নিগ্ধ মুহূর্ত—এভাবেই নতুন ছবিতে ধরা দিলেন ঢাকাই চলচ্চিত্রের জ...

জুবিন গার্গের মৃত্যুর ন্যায়বিচারের দাবিতে ২৯ অক্টোবর আসামজুড়ে মিছিল
২৭ অক্টোবর ২০২৬

জুবিন গার্গের মৃত্যুর ন্যায়বিচারের দাবিতে ২৯ অক্টোবর আসামজুড়ে মিছিল

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার এবং মামলার দুই আসামির জামিন বাতিলে...

‘মঞ্চে উঠলেই মৃত্যুকে দেখতাম’, ভয় নিয়ে মুখ খুললেন এ আর রহমান
২৬ অক্টোবর ২০২৬

‘মঞ্চে উঠলেই মৃত্যুকে দেখতাম’, ভয় নিয়ে মুখ খুললেন এ আর রহমান

স্টুডিওতে সুরের জাদু ছড়ালেও একসময় মঞ্চে উঠে দর্শকের সামনে গান পরিবেশন করতে ভীষণ ভয় পেতেন অস্কারজয়ী স...

টাইগার নয়, আমির খানকে গুলি করতে চেয়েছিল হামলাকারীরা
২৬ অক্টোবর ২০২৬

টাইগার নয়, আমির খানকে গুলি করতে চেয়েছিল হামলাকারীরা

টাইগার শ্রফের ওপর গুলির ঘটনার তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের বরাত দিয়ে প্রকাশিত প্রত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে