গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মেনু

৩৫ দিনের অচলাবস্থা শেষে আগামীকাল খুলছে চুয়েট, আন্দোলনও চলবে

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ০১:১৪ পিএম, ২৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:১১ এএম ২০২৬
৩৫ দিনের অচলাবস্থা শেষে আগামীকাল খুলছে চুয়েট, আন্দোলনও চলবে
ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) -প্রতিনিধির পাঠনো ছবি

একেএম ফজলুল হক: টানা ৩৫ দিনের অচলাবস্থার পর আগামীকাল বুধবার (২৫ অক্টোবর) থেকে ক্লাস ও পরীক্ষা শুরু হচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)। শিক্ষক সমিতির সাধারণ সভায় একাডেমিক কার্যক্রম চালুর সিদ্ধান্তের পর শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরার আহ্বান জানিয়েছে শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও স্টাফ অ্যাসোসিয়েশন। তবে সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

গত রোববার (২৫ অক্টোবর) চুয়েট অডিটোরিয়ামে শিক্ষক সমিতির সাধারণ সভায় আগামীকাল বুধবার থেকে ক্লাস ও পরীক্ষা শুরুর সিদ্ধান্ত হয়। সভা শেষে শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও স্টাফ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা যৌথ বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরার আহ্বান জানান।

এর আগে রোববার শিক্ষার্থীরা শিক্ষকদের উদ্দেশে খোলা চিঠি দিয়ে ক্লাসে ফেরার উপযোগী পরিবেশ তৈরির আহ্বান জানান। তবে চিঠিতে তাঁরা উল্লেখ করেন, নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের নেতৃত্বের প্রতি স্বীকৃতি বা সম্মতি দেওয়ার সুযোগ নেই। একই সঙ্গে উপাচার্য পদে সাবেক উপাচার্যকে পুনর্বহালের এক দফা দাবি থেকে সরে না আসার কথাও জানান তাঁরা।

শিক্ষার্থীরা আরো জানিয়েছেন, ক্লাসে ফিরলেও তাঁদের আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি চলবে। নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে আবারো শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

এদিকে চলমান সংকট নিরসনে বুধবার শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ছয় সদস্যের পরামর্শক কমিটি। একই দিনে শিক্ষার্থীদের ক্লাসে যোগ দেওয়ার পাশাপাশি পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুনের নেতৃত্বে কমিটির সদস্যরা ওই দিন ক্যাম্পাস পরিদর্শন করবেন। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করবেন তাঁরা। সংকট নিরসন এবং দ্রুত শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামতের ভিত্তিতে সুপারিশ প্রণয়ন করবে কমিটি।

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে শাটডাউন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। পরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও আন্দোলনে যুক্ত হন। এতে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা কার্যক্রম দীর্ঘদিন ধরে ব্যাহত হয়।
সানা/আপ্র/২৭/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিশেষজ্ঞ চিকিৎসক নেই, জুন থেকে বন্ধ ঘোড়াঘাটে সিজারিয়ান
২৭ অক্টোবর ২০২৬

বিশেষজ্ঞ চিকিৎসক নেই, জুন থেকে বন্ধ ঘোড়াঘাটে সিজারিয়ান

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক না থাকা...

সাতক্ষীরায় এনজিও পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা
২৭ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় এনজিও পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

সাতক্ষীরায় প্রেরণা এনজিওর পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। সরকার উৎখাতের...

চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার পর জঙ্গলে মরদেহ
২৭ অক্টোবর ২০২৬

চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার পর জঙ্গলে মরদেহ

চট্টগ্রাম মহানগরের চান্দগাঁওয়ে চুরির অভিযোগে মো. হাসান (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছ...

লক্ষ্মীপুরে ছয় বালুর গদিতে হামলা-লুটপাট, ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ
২৬ অক্টোবর ২০২৬

লক্ষ্মীপুরে ছয় বালুর গদিতে হামলা-লুটপাট, ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ

লক্ষ্মীপুরের সদর উপজেলার মৌজুচৌধুরীর হাটে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট মালিকানাধীন ছয়টি বালুর ব্যবসাপ্রতিষ্ঠ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে