গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪ হাজার ১৯০ কোটি টাকা দিচ্ছে সরকার’

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৫ পিএম, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:৪৯ এএম ২০২৬
‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪ হাজার ১৯০ কোটি টাকা দিচ্ছে সরকার’
ছবি

ছবি সংগৃহীত

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৪ হাজার ১৯০ কোটি টাকার শিক্ষা উন্নয়ন কর্মসূচি অনুমোদন করেছে সরকার। এ কর্মসূচির আওতায় ৩ হাজার ৪০৩ কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার। বাকি ৭৯৭ কোটি টাকা আসবে বৈদেশিক অর্থায়ন থেকে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এ উন্নয়ন কর্মসূচি অনুমোদন করা হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৯০ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ৩ হাজার ৪০৩ কোটি টাকা এবং বৈদেশিক অর্থায়ন থেকে ৭৯৭ কোটি টাকা ব্যয় করা হবে।

দেশের শিক্ষাব্যবস্থার বর্তমান অবস্থা তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, দেশের অন্যান্য খাতের মতো শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শিক্ষার অবনতি সবচেয়ে বেশি চোখে পড়েছে। সরকার শিক্ষার মান নিশ্চিত করতে কাজ করছে।

তিনি আরো বলেন, যারা শিক্ষার মান ধরে রাখতে পারবেন, রাষ্ট্রীয় স্বীকৃতি ও সরকারি সনদ তাদের জন্যই থাকবে। সম্প্রতি অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায়ও এর প্রতিফলন দেখা গেছে।

এসি/আপ্র/১০/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি
১০ নভেম্বর ২০২৬

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি

বিগত ১৭ বছরে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় দেশে উচ্চ ডিগ্রিধার...

২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ৭০ দিন ছুটি
১০ নভেম্বর ২০২৬

২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ৭০ দিন ছুটি

২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির খসড়া তালিকা তৈরি...

নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতায় জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
০৯ নভেম্বর ২০২৬

নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতায় জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

মাহফুজ আলম সোহাগ, জাবি প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রমে জড়িত থাকার অভিয...

সরকারি কলেজে পদায়ন পেলেন ৩৩৯ প্রভাষক
০৯ নভেম্বর ২০২৬

সরকারি কলেজে পদায়ন পেলেন ৩৩৯ প্রভাষক

৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ পাওয়া ৩৩৯ জন প্রভাষককে দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই