গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুনে প্রাণ গেল চালকের

জেলা প্রতিনিধি, ফরিদপুর

জেলা প্রতিনিধি, ফরিদপুর

প্রকাশিত: ১৩:৩১ পিএম, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:৪৯ এএম ২০২৬
ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুনে প্রাণ গেল চালকের
ছবি

ছবি সংগৃহীত

ফরিদপুর শহরের গোয়ালচামট বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা‘কিশোর তন্ময়’ নামে একটি লোকাল বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে চালক কালাচান (৫৫) মারা গেছেন।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কালাচান গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর এলাকার বাসিন্দা। ঘটনার সময় কালাচান বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশে পার্কিং করে রাখা বাসটিতে হঠাৎ আগুন লাগে। আগুন দেখতে পেয়ে চালক নিজেই তা নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় চালক অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহম্মদ মিয়াজী জানান, গভীর রাতে নতুন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুনের ঘটনা ঘটে। এ সময় বাসের চালক ভেতরে ঘুমিয়ে ছিলেন। চালক দ্রুত বের হয়ে নিজেও আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ সুপার আরো জানান, আগুনের ধোঁয়ার কারণে চালকের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করাসহ আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি, এছাড়া কে বা কারা আগুন দিয়েছে তা এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এসি/আপ্র/১০/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ধর্ষণের পর হত্যার আসামি ২২ বছর পর গ্রেফতার
১০ নভেম্বর ২০২৬

ধর্ষণের পর হত্যার আসামি ২২ বছর পর গ্রেফতার

চট্টগ্রামের ফটিকছড়িতে রোজি আক্তার নামে এক তরুণীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্...

ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪
১০ নভেম্বর ২০২৬

ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ...

লক্ষ্মীপুরে কলেজের ফটকে তালা, ককটেল বিস্ফোরণ
১০ নভেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে কলেজের ফটকে তালা, ককটেল বিস্ফোরণ

তারেক মাহমুদ: লক্ষ্মীপুরে সরকারি কলেজের মূল ফটকে তালা ও ব্যানার ঝুলিয়ে পালিয়ে গেছে নিষিদ্ধ ছাত্রলীগে...

ঘাটাইলে অবৈধ সীসা কারখানা ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন
০৯ নভেম্বর ২০২৬

ঘাটাইলে অবৈধ সীসা কারখানা ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের ঘাটাইলে পুরাতন ব্যাটারি গলিয়ে সীসা উৎপাদনকারী পরিবেশদূষণকারী একটি অবৈধ ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই