গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

লক্ষ্মীপুরে কলেজের ফটকে তালা, ককটেল বিস্ফোরণ

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

প্রকাশিত: ০২:১১ পিএম, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৩:৫১ এএম ২০২৬
লক্ষ্মীপুরে কলেজের ফটকে তালা, ককটেল বিস্ফোরণ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

তারেক মাহমুদ: লক্ষ্মীপুরে সরকারি কলেজের মূল ফটকে তালা ও ব্যানার ঝুলিয়ে পালিয়ে গেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। একই রাতে রামগঞ্জ মডেল কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া রামগতি উপজেলার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা ঝোলানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ঘটনার ভিডিও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দিয়েছে বলে জানা গেছে।

সোমবার (৯ নভেম্বর) রাতে এসব ঘটনার খণ্ড খণ্ড ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মহসিন কবির সাগর ও সাধারণ সম্পাদক সেবাব নেওয়াজসহ বেশ কয়েকজন নেতার ফেসবুক পেজে ভিডিওগুলো দেখা গেছে। তালার ওপর সাদা কাগজে ‘সর্বাত্মক ধর্মঘট, স্বার্থক হোক’ লেখা ছিল।

ধারণা করা হচ্ছে, সোমবার ভোরে লক্ষ্মীপুর সরকারি কলেজের মূল ফটকে একটি ব্যানার টানিয়ে এবং শিকল দিয়ে দুটি গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ব্যানারে লেখা ছিল, ‘দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের সমর্থনে আমরা সাধারণ শিক্ষার্থীরা পূর্ণ সমর্থন জানিয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন করলাম’। এ ঘটনার ২৩ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে হেলমেট পরা একজনকে দেখা গেলেও তার পরিচয় শনাক্ত করা যায়নি।

অন্যদিকে, রামগঞ্জ মডেল কলেজের সামনে ককটেল বিস্ফোরণের ১২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওতে কাউকে দেখা যায়নি। কখন বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা আশপাশের লোকজনও নিশ্চিত করতে পারেননি। ধারণা করা হচ্ছে, আগের রাতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও ধারণ করা হয়। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া রামগতি উপজেলার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা ঝোলানোর ভিডিওতেও একই ধরনের ধর্মঘটের বার্তা দেখা গেছে।

জেলা ছাত্রদলের সদস্য সচিব হাসিবুর রহমান অভি বলেন, সরকারি কলেজের গেটে কে বা কারা তালা ও ব্যানার লাগিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণসহ আইনগত ব্যবস্থা নিতে অধ্যক্ষের সঙ্গে কথা বলেছেন তিনি। কলেজ ছাত্রদলকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের বিক্ষিপ্ত ঘটনাগুলো প্রতিহত করতে প্রত্যেক ইউনিটকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তাঁরা মাঠে রয়েছেন।

এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনা তাঁর জানা নেই। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।

লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউছুফ বলেন, কে বা কারা কলেজের গেটে তালা ও ব্যানার লাগিয়েছে, তা তাঁরা দেখেননি। দিনের বেলায়ও গেটে কোনো তালা বা ব্যানার ছিল না। কলেজের পাঠদানসহ সব কার্যক্রম যথারীতি পরিচালিত হয়েছে।
সানা/আপ্র/১০/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ঘাটাইলে অবৈধ সীসা কারখানা ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন
০৯ নভেম্বর ২০২৬

ঘাটাইলে অবৈধ সীসা কারখানা ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের ঘাটাইলে পুরাতন ব্যাটারি গলিয়ে সীসা উৎপাদনকারী পরিবেশদূষণকারী একটি অবৈধ ক...

কুষ্টিয়ায় বাড়ির সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত
০৯ নভেম্বর ২০২৬

কুষ্টিয়ায় বাড়ির সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদ এবং অভিযুক্তের পরিবারের কাছে অভিযোগ দেওয়াকে কেন্দ্র করে বাড়ির সামন...

শালিখায় দুই ক্লিনিকে ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচারের অভিযোগ
০৯ নভেম্বর ২০২৬

শালিখায় দুই ক্লিনিকে ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচারের অভিযোগ

মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলার টেকেরহাট বাজারের পপুলার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার...

খুলনায় প্রকাশ্যে বর্জ্য রাখার সুযোগ থাকবে না: কেসিসি প্রশাসক
০৯ নভেম্বর ২০২৬

খুলনায় প্রকাশ্যে বর্জ্য রাখার সুযোগ থাকবে না: কেসিসি প্রশাসক

খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর কোথাও প্রকাশ্যে বর্জ্য রাখা যাবে না বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই