গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মেনু

খুলনায় প্রকাশ্যে বর্জ্য রাখার সুযোগ থাকবে না: কেসিসি প্রশাসক

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:০২ পিএম, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:০৩ এএম ২০২৬
খুলনায় প্রকাশ্যে বর্জ্য রাখার সুযোগ থাকবে না: কেসিসি প্রশাসক
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর কোথাও প্রকাশ্যে বর্জ্য রাখা যাবে না বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেছেন, শহরের কোথাও প্রকাশ্যে বর্জ্য না রাখার বিষয়ে প্রধানমন্ত্রীরও নির্দেশনা রয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নে কেসিসি বদ্ধপরিকর।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) নগরীর কেডিএ এভিনিউয়ের তেঁতুলতলা মোড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পূবালী ব্যাংক পিএলসি, খুলনা আঞ্চলিক কার্যালয়ের তত্ত্বাবধানে ব্যাংকটির ইসলামী ব্যাংকিং শাখা এ কর্মসূচির আয়োজন করে।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, কেসিসির উদ্যোগে ইতোমধ্যে নিরালার উন্মুক্ত বর্জ্য ফেলার স্থান সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে পিটিআই মোড় ও নতুন বাজারের উন্মুক্ত বর্জ্য ফেলার স্থান দুটি এমনভাবে আধুনিকায়ন করা হচ্ছে, যাতে দুর্গন্ধ না ছড়ায় এবং পরিবেশদূষণ না হয়। এ ছাড়া অবৈধ স্থাপনা অপসারণ করা স্থানগুলোতে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, সড়কের মধ্যবর্তী বিভাজক, সড়কচিহ্ন এবং দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকার উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে। কেসিসির এসব উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি। নগরীর বিদ্যমান মনোরম পরিবেশ ধরে রাখতে সবার সহযোগিতাও কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেসিসির সচিব মো. রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, পূবালী ব্যাংক পিএলসি, খুলনা আঞ্চলিক কার্যালয়ের আরআরএম ও সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ ওয়াহেদুজ্জামান, ইসলামী ব্যাংকিং শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. তানভীর আহমেদ, অপারেশন ম্যানেজার মো. সেলিম শেখ, সমাজসেবক আসাদুজ্জামান মুরাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


সানা/কেএমএএ/আপ্র/৯/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

শালিখায় দুই ক্লিনিকে ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচারের অভিযোগ
০৯ নভেম্বর ২০২৬

শালিখায় দুই ক্লিনিকে ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচারের অভিযোগ

মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলার টেকেরহাট বাজারের পপুলার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার...

গাংনী সীমান্তে ৭৫ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার
০৯ নভেম্বর ২০২৬

গাংনী সীমান্তে ৭৫ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্তে অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকা মূল্যের ৫...

সিটি করপোরেশনের দুর্নীতি-অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ দাবি
০৯ নভেম্বর ২০২৬

সিটি করপোরেশনের দুর্নীতি-অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ দাবি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম সিটি করপোরেশনে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতা বন্ধ করে নগরবাসীর করে...

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত, হাসপাতালে ভর্তি
০৯ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত, হাসপাতালে ভর্তি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরে ইমতিয়াজ সুলতান ইকরাম ওরফে সুলতান ইকরাম (২৮) নামে এক যুবককে গু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে