গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মেনু

নাকের অস্ত্রোপচারের কথা স্বীকার করলেন জাহ্নবী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩৭ পিএম, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:২৫ এএম ২০২৬
নাকের অস্ত্রোপচারের কথা স্বীকার করলেন জাহ্নবী
ছবি

ছবি সংগৃহীত

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। নাকের অস্ত্রোপচার করিয়েছেন, বিষয়টি নিয়ে এবার আর রাখঢাক করলেন না। শুধু নিজের অস্ত্রোপচারের কথাই নয়, অভিনয়ে আসার সিদ্ধান্তে প্রয়াত মা শ্রীদেবীর সম্মতি এবং সৌন্দর্যচর্চায় তার প্রভাব নিয়েও কথা বলেছেন অভিনেত্রী। 

 

মজার ছলে জাহ্নবী জানিয়েছেন, নাকের অস্ত্রোপচারের পরই নাকি তার মধ্যে অভিনয়ের সম্ভাবনা দেখতে শুরু করেছিলেন মা। ২০১৮ সালে শশাঙ্ক খৈতান পরিচালিত ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জাহ্নবীর। এর কয়েক মাস আগেই মারা যান তার মা অভিনেত্রী শ্রীদেবী। 

তবে মেয়ের অভিনয়জগতে আসার সিদ্ধান্তে শুরু থেকেই খুব একটা সায় ছিল না শ্রীদেবীর। তিনি চাইতেন না, মেয়ে তাঁর মতো অভিনেত্রী হোক। যদিও পরে ধীরে ধীরে জাহ্নবীর সিদ্ধান্ত মেনে নেন।


সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয়ে আসার বিষয়ে মায়ের সঙ্গে কথোপকথনের স্মৃতিচারণ করেন জাহ্নবী। তিনি জানান, একদিন নিজের অভিনয়ে আসার ইচ্ছার কথা মাকে জানিয়েছিলেন। মেয়ের এমন সিদ্ধান্তে প্রথমে অবাক হয়েছিলেন শ্রীদেবী। 

পরে সম্মতি জানিয়ে বলেছিলেন, ‘ঠিক আছে, তবে এই কাজের জন্য তোমাকে নিজের পুরো জীবনটা দিয়ে দিতে হবে!’ মায়ের সেই প্রতিক্রিয়ার প্রসঙ্গ টেনেই নিজের নাকের অস্ত্রোপচারের কথা সামনে আনেন জাহ্নবী। 

হাস্যরসের ছলে তিনি বলেন, ‘আগে মা একটু দ্বিধায় ছিলেন। তবে আমার নাকের অস্ত্রোপচারের পরেই বোধ হয় তার মনে হয়েছিল, আমার মধ্যে সম্ভাবনা রয়েছে!’ জাহ্নবীর ভাষ্য, সৌন্দর্যচর্চা ও অস্ত্রোপচারের বিষয়গুলো তার বেড়ে ওঠার অভিজ্ঞতার সঙ্গেও জড়িয়ে আছে। 

 

কারণ, তার মা শ্রীদেবীও নাকের অস্ত্রোপচার করিয়েছিলেন। অভিনেত্রীর মতে, মায়ের সেই সিদ্ধান্ত তাদের পরিবারের জীবনে বড় পরিবর্তন এনেছিল। সৌন্দর্য সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি তৈরিতেও মায়ের প্রভাবের কথা বিভিন্ন সময়ে জানিয়েছেন তিনি।

ডিসি/আপ্র/০৯/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ঋণগ্রস্ত অনন্ত জলিল দেউলিয়া হওয়ার পথে
০৯ নভেম্বর ২০২৬

ঋণগ্রস্ত অনন্ত জলিল দেউলিয়া হওয়ার পথে

ব্যবসায়িকভাবে বড় ধরনের সংকটে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল। শত শত কোটি টা...

মধ্যরাতে হামলার অভিযোগ, ফেসবুক লাইভে যা বললেন পরীমনি
০৯ নভেম্বর ২০২৬

মধ্যরাতে হামলার অভিযোগ, ফেসবুক লাইভে যা বললেন পরীমনি

পরীমনিকে ঘিরে আলোচনার ঝড় থামছেই না। গতকাল মধ্যরাতে হঠাৎ ফেসবুক লাইভে এসে তিনি জানালেন, তার গাড়িতে হা...

গুগলের তথ্য ভুল, নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান
০৯ নভেম্বর ২০২৬

গুগলের তথ্য ভুল, নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান

গুগলে নিজের বয়স ও জন্মসাল নিয়ে ভুল তথ্য দেখে বিরক্তি প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান...

অনেক দিন চুপ ছিলাম, আজ সব সামনে আনব: চমক
০৯ নভেম্বর ২০২৬

অনেক দিন চুপ ছিলাম, আজ সব সামনে আনব: চমক

ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের একটি ফেসবুক পোস্ট ঘিরে শোবিজ অঙ্গনে নতুন কৌতূহল তৈরি হয়েছে।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে