গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মেনু

বাবার বাড়ি ফিরতে চেয়েছিলেন সানজিদা, পরে মিলল লাশ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:১৫ পিএম, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫১ এএম ২০২৬
বাবার বাড়ি ফিরতে চেয়েছিলেন সানজিদা, পরে মিলল লাশ
ছবি

সানজিদা আক্তার -ছবি পুলিশের সৌজন্যে

রাজধানীর উত্তরখানের একটি বাসা থেকে সানজিদা আক্তার ইমা (২২) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার (৮নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে নবম তলার একটি ফ্ল্যাটের কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় করা হত্যা মামলায় তাঁর স্বামী আমিনুর ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিয়ের দুই মাস পর থেকে সানজিদা ও তাঁর স্বামী উত্তরখানে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। তবে কয়েক মাসের মধ্যেই তাঁদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। একপর্যায়ে সানজিদার ওপর নির্যাতন করা হলে তিনি বাবার বাড়িতে চলে যান। পরে পারিবারিকভাবে সমঝোতা হওয়ায় পাঁচ দিন আগে আবার স্বামীর বাসায় ফেরেন।

স্বজনদের ভাষ্য, দুই দিন আগে বাবার বাড়িতে ফোন করে সানজিদা জানিয়েছিলেন, তিনি আর সেখানে থাকতে পারবেন না। তাঁকে যেন এসে নিয়ে যাওয়া হয়। এরপর একদিন তাঁকে ফোনে পাওয়া যায়নি। তাঁর স্বামী আমিনুর রহমানকে ফোন করা হলে তিনি অফিসে আছেন বলে জানান। গতকাল রাতে আমিনুর ফোন করে জানান, সানজিদা আত্মহত্যা করেছেন। তবে সানজিদার স্বজনদের অভিযোগ, তাঁকে হত্যা করা হয়েছে।

সানজিদার চাচা মোস্তাফিজুর রহমান পুলিশকে জানান, সানজিদা পাবনার এডওয়ার্ড কলেজের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আমিনুরের বাড়িও পাবনার গাছপাড়া এলাকায়। দুজনের পছন্দের ভিত্তিতে গত ডিসেম্বরে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। আমিনুর ঢাকায় পড়াশোনার পাশাপাশি চাকরি করতেন বলে তাঁরা জানতেন।

উত্তরখান থানার উপপরিদর্শক মো. নিয়ার আলী বলেন, ফ্ল্যাটের একটি কক্ষের মেঝেতে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সানজিদার লাশ পড়ে ছিল। এ ঘটনায় সানজিদার বাবা এ বি এম শফিকুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলায় তাঁর স্বামী আমিনুর ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য সানজিদার মরদেহ আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।


সানা/কেএমএএ/আপ্র/৯/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

পাসপোর্টের আবেদন শেখ হাসিনার রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর
০৯ নভেম্বর ২০২৬

পাসপোর্টের আবেদন শেখ হাসিনার রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে আবেদন করাকে রাজনৈতিক স্টা...

ভুল পরিচয়ে ১০ মাস কারাভোগ, মুক্তি পেলেন আলমাস
০৮ নভেম্বর ২০২৬

ভুল পরিচয়ে ১০ মাস কারাভোগ, মুক্তি পেলেন আলমাস

অস্ত্র আইনের মামলায় প্রকৃত সাজাপ্রাপ্ত আসামির সঙ্গে নামের মিল থাকায় ভুল করে গ্রেফতার হয়েছিলেন মো. আল...

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ
০৮ নভেম্বর ২০২৬

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

জাতীয় সংগীত অবমাননা ও সাংবাদিক হয়রানির অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানি...

আবরার হত্যা মামলায় মোর্শেদের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আহ্বান
০৭ নভেম্বর ২০২৬

আবরার হত্যা মামলায় মোর্শেদের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আহ্বান

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোর্শ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে