গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মেনু

শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন, ই-মেইল ঢাকায় পাঠালো দিল্লির হাইকমিশন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:২০ পিএম, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:০৫ এএম ২০২৬
শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন, ই-মেইল ঢাকায় পাঠালো দিল্লির হাইকমিশন
ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাইল ছবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো একটি ই-মেইল পেয়েছে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশন। ই-মেইল পাওয়ার পর পরবর্তী করণীয় জানতে তাৎক্ষণিকভাবে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে হাইকমিশন।

তবে ঢাকার কয়েকটি কূটনৈতিক সূত্র বলছে, ই-মেইলটি শেখ হাসিনার পক্ষ থেকে পাঠানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার মতো কোনো প্রমাণ এতে নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পাঠানো ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদন বা সম্মতিসংক্রান্ত কোনও নথি যুক্ত করা হয়নি। কোনও ব্যক্তির পক্ষে আইনজীবী বা প্রতিষ্ঠান আবেদন করলে সাধারণত তাঁর অনুমোদনের প্রমাণপত্র থাকতে হয়।

দিল্লির একটি কূটনৈতিক সূত্র সোমবার সকালে ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রও জানিয়েছে, এ ধরনের একটি ই-মেইল হাইকমিশন পেয়েছে এবং তা মন্ত্রণালয়কে অবহিত করেছে। বিষয়টি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো ই-মেইলের শুরুতে আইনজীবী নিজেকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে তাঁর পক্ষে যোগাযোগ করার কথা উল্লেখ করেছেন। ই-মেইলে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ অবস্থায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে তাঁর জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স তাদের হাতে আসা একটি চিঠির বরাতে জানায়, দেশে ফেরার উদ্দেশ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে শেখ হাসিনা সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এটাই তাঁর প্রথম এ ধরনের আবেদন বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারতে স্বেচ্ছানির্বাসনে থাকা শেখ হাসিনার এ উদ্যোগকে দেশে ফেরার পরিকল্পনার গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আগামী ডিসেম্বরে তাঁর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সূত্র: রয়টার্স
সানা/আপ্র/৯/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ফিরে আসছে ককটেল, অগ্নিসংযোগ
০৯ নভেম্বর ২০২৬

ফিরে আসছে ককটেল, অগ্নিসংযোগ

রাজধানী ঢাকায় আবারো বাড়ছে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা। সন্ধ্যা নামলেই বিভিন্ন এলাকায় বিস...

ফার্মগেটে বাসে আগুন, অল্পের জন্য রক্ষা মেট্রো স্টেশন
০৯ নভেম্বর ২০২৬

ফার্মগেটে বাসে আগুন, অল্পের জন্য রক্ষা মেট্রো স্টেশন

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের ঠিক নিচে একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় স্টেশনজুড়ে ধোঁয়া ছড়িয়ে প...

রাজপথে থাকতে হবে, ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে
০৯ নভেম্বর ২০২৬

রাজপথে থাকতে হবে, ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে

দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী

১৭ বছর ধরে অন্যায়-জুলুমের মাধ্যমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল: স্পিকার
০৯ নভেম্বর ২০২৬

১৭ বছর ধরে অন্যায়-জুলুমের মাধ্যমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল: স্পিকার

দীর্ঘ ১৭ বছর ধরে অন্যায়, জুলুম, নিপীড়ন ও ডামি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে