গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মেনু

ড্রয়ে শেষ সিলেট টেস্ট, সিরিজ হারল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৫২ পিএম, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪১ এএম ২০২৬
ড্রয়ে শেষ সিলেট টেস্ট, সিরিজ হারল বাংলাদেশ
ছবি

ছবি সংগৃহীত

ম্যাচের ফলাফল চতুর্থ দিন শেষেই অনুমান করা যাচ্ছিল। পঞ্চম দিনে বাকি ছিল আনুষ্ঠানিকতা। সেটিও হয়ে গেল আলোক স্বল্পতায় খেলা আগেভাগেই শেষ হয়ে যাওয়ায়। ফলে তাওহীদ হৃদয়ের রেকর্ডময় সিলেট টেস্ট ড্রয়ে শেষ হলো। আর ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারল বাংলাদেশ। 

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮৫ রান, অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ৬ উইকেট। শেষ সেশনে জমে উঠেছিল লড়াই। তবে আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার পর আর মাঠে ফেরা হয়নি দুই দলের।


শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল ড্র মেনে নিয়েছেন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দুই অধিনায়ক। 

সোমবার (৯ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনে এমন পরিণতি হয়। এর আগে মিরপুরে সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে ক্যারিবীয়রা। 

দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৩০ রানে পিছিয়ে থাকায় তাদের মোট লিড দাঁড়ায় ৩৬৮ রান। এতে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৬৯ রানের। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। 

দলীয় ৩৩ রানে ২১ রান করে জোমেল ওয়ারিকানের শিকার হন তানজিদ হাসান। এরপর ৪০ রানে ফিরে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার ব্যাট থেকে আসে ১৪ রান।


দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে ম্যাচে ফেরান তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে দ্বিতীয় সেশনটি দারুণভাবে কাটায় স্বাগতিকরা। তবে শেষ সেশনে এসে সেই জুটি ভাঙে। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করা হৃদয় দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত ব্যাটিং করেন। 

 

তুলে নেন ৮২ রানের ঝলমলে ইনিংস। ১৩০ বলের ইনিংসটি সাজান ৮টি চারে। তবে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও জোমেল ওয়ারিকানের বলে বোল্ড হয়ে ফিরতে হয় তাকে। হৃদয় ফেরার কিছুক্ষণ পরই সাজঘরে ফেরেন মুশফিকও। 

১২৩ বলে ৪৯ রান করে শামার জোসেফের বলে বোল্ড হন অভিজ্ঞ এই ব্যাটার। মাত্র ১ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন তিনি। এরপর বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৮৪ রান। তখন জয়ের জন্য ১৮৫ রান প্রয়োজন ছিল স্বাগতিকদের, ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ৬ উইকেট। 

এমন অবস্থায় আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। এরপর আর খেলা শুরু করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত দুই অধিনায়ক ড্র মেনে নেওয়ায় সিলেট টেস্টের সমাপ্তি ঘটে। ম্যাচটি ড্র হলেও দুই টেস্টের সিরিজে জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
 

সংশ্লিষ্ট খবর

আহসানের দেড়শো, তামিমের ৭ উইকেটে উড়ে গেল মালয়েশিয়া
০৯ নভেম্বর ২০২৬

আহসানের দেড়শো, তামিমের ৭ উইকেটে উড়ে গেল মালয়েশিয়া

ব্যাট হাতে আহসান আল মুমিনের দুর্দান্ত দেড়শো, বল হাতে তাফিউল আলম তামিমের বিধ্বংসী বোলিং। দুই তরুণের ন...

অ্যাটলেটিকোর মাঠে কষ্টার্জিত জয়ে শীর্ষে বার্সেলোনা
০৯ নভেম্বর ২০২৬

অ্যাটলেটিকোর মাঠে কষ্টার্জিত জয়ে শীর্ষে বার্সেলোনা

ফারমিন লোপেজের জোড়া গোলে ঘুরে দাঁড়িয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে ব...

৮ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াল ইউনাইটেড
০৯ নভেম্বর ২০২৬

৮ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াল ইউনাইটেড

ম্যাচ শুরুর চার মিনিটের মধ্যে দুইবার ম্যানচেস্টার ইউনাইটেডের জালে জড়াল বল। সেই ধাক্কা সামলে বিরতির আ...

সিলেট টেস্ট ড্র, সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ
০৯ নভেম্বর ২০২৬

সিলেট টেস্ট ড্র, সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ

সিলেট টেস্টের পঞ্চম দিনে আলোকস্বল্পতার কারণে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৫৮ ওভার শেষে খেলা বন্ধ হয়ে য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে