গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মেনু

সিটি করপোরেশনের দুর্নীতি-অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ দাবি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৯ পিএম, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:০৩ এএম ২০২৬
সিটি করপোরেশনের দুর্নীতি-অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ দাবি
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম সিটি করপোরেশনে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতা বন্ধ করে নগরবাসীর করের প্রতিটি পয়সার হিসাব নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেছেন, সিটি করপোরেশনকে দলীয় প্রভাব ও অদক্ষতার বলয় থেকে বের করে জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। অনিয়মে জড়িত ব্যক্তিদের দল-মত ও পদমর্যাদা বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে।

সোমবার (৯ নভেম্বর) চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, নগরবাসীর সেবা নিশ্চিত করাই সিটি করপোরেশনের প্রধান দায়িত্ব। অথচ বিভিন্ন সময়ে প্রকাশিত সংবাদে প্রতিষ্ঠানটির অভ্যন্তরে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার চিত্র উঠে এসেছে। একটি প্রতিষ্ঠানের গৃহকর ৩ কোটি ৩০ লাখ টাকা থেকে অনিয়মের মাধ্যমে কমিয়ে ১৮ লাখ টাকা নির্ধারণের তথ্য প্রকাশিত হয়েছে। রাজস্ব বিভাগের বিভিন্ন অনিয়মে সিটি করপোরেশনের ২২২ কোটি টাকা ক্ষতির তথ্যও উঠে এসেছে। অন্যদিকে, রূপালী বাংলাদেশের এক প্রতিবেদনে ১৭৫ কোটি টাকার বেশি রাজস্ব হারানোর কথা বলা হয়েছে।

তিনি বলেন, এসব ঘটনা প্রশাসনিক কাঠামোয় স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতিরই প্রমাণ। নগরবাসীর করের প্রতিটি পয়সা কোথায়, কীভাবে ব্যয় হচ্ছে, তার হিসাব দিতে হবে। দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

জলাবদ্ধতা নিরসনে নেওয়া প্রকল্পগুলোর কাজ শেষ হওয়ার নির্দিষ্ট সময়সীমা প্রকাশের দাবি জানিয়ে তিনি বলেন, প্রতিবছর বিপুল অর্থ ব্যয় হলেও সামান্য বৃষ্টিতেই নগরের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। নিয়মিত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের ঘাটতিতে সড়ক, নালা-নর্দমা ও জনবহুল এলাকায় ময়লা-আবর্জনা জমে থাকছে। মশার উপদ্রব ও অস্বাস্থ্যকর পরিবেশ জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠেছে। এ অবস্থা থেকে উত্তরণে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, নিয়মিত তদারকি ও সুপরিকল্পিত উদ্যোগ প্রয়োজন।

চসিক প্রশাসকের দায়িত্ব পালন প্রসঙ্গে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হওয়ার পরও ডা. শাহাদাত হোসেন মেয়রের দায়িত্ব পালন করে আসছিলেন। পরে সরকার তাকেই সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। মেয়াদ শেষ হওয়ার পর এতদিন কোন আইনি ভিত্তিতে তিনি মেয়রের দায়িত্ব পালন করেছেন, সরকারকে তার সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। জনগণের প্রতিষ্ঠান পরিচালনায় আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

নগরকে যানজটমুক্ত, নিরাপদ ও বাসযোগ্য করতে সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার পাশাপাশি হকারদের জীবিকা ও পুনর্বাসনের বিষয়টিও গুরুত্ব দিতে হবে। উচ্ছেদের নামে তাদের জীবিকার পথ বন্ধ না করে সুনির্দিষ্ট নীতিমালার আওতায় পুনর্বাসন এবং ব্যবসার উপযুক্ত স্থান নির্ধারণ করতে হবে। একই সঙ্গে ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী করা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অবৈধ দখল ও যানজট নিয়ন্ত্রণ এবং অপরাধপ্রবণ এলাকায় নিরাপত্তা জোরদার করতে হবে।

তিনি আরো বলেন, দুর্নীতি ও অনিয়মের তদন্ত, রাজস্ব ব্যবস্থার সংস্কার, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্ন নগরী গঠন, হকার পুনর্বাসন, যানজট নিয়ন্ত্রণ এবং নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সিটি করপোরেশনকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুছ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও মেয়রপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. এ কে এম ফজলুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান, অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, নগর কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, মাওলানা মমতাজুর রহমান, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, অধ্যাপক মুহাম্মদ সাইফুল্লাহ, কোতোয়ালি থানা আমির আমির হোসাইন, বন্দর থানা আমির মাহমুদুল আলম, ডবলমুরিং থানা আমির ফারুকে আজম ও ড. আ ম ম মসরুর হোসাইন প্রমুখ।


সানা/কেএমএএ/আপ্র/৯/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

শালিখায় দুই ক্লিনিকে ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচারের অভিযোগ
০৯ নভেম্বর ২০২৬

শালিখায় দুই ক্লিনিকে ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচারের অভিযোগ

মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলার টেকেরহাট বাজারের পপুলার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার...

খুলনায় প্রকাশ্যে বর্জ্য রাখার সুযোগ থাকবে না: কেসিসি প্রশাসক
০৯ নভেম্বর ২০২৬

খুলনায় প্রকাশ্যে বর্জ্য রাখার সুযোগ থাকবে না: কেসিসি প্রশাসক

খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর কোথাও প্রকাশ্যে বর্জ্য রাখা যাবে না বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশ...

গাংনী সীমান্তে ৭৫ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার
০৯ নভেম্বর ২০২৬

গাংনী সীমান্তে ৭৫ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্তে অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকা মূল্যের ৫...

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত, হাসপাতালে ভর্তি
০৯ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত, হাসপাতালে ভর্তি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরে ইমতিয়াজ সুলতান ইকরাম ওরফে সুলতান ইকরাম (২৮) নামে এক যুবককে গু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে