গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নেতৃত্বে জিসান-রোহান

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৩:১৪ পিএম, ১০ মে ২০২৬ | আপডেট: ২২:২৭ এএম ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নেতৃত্বে জিসান-রোহান
ছবি

নবনির্বাচিত সভাপতি জিহাদুজ্জামান জিসান এবং সাধারণ সম্পাদক মো. রোহান চিশতী -ছবি আজকের প্রত্যাশা

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ষষ্ঠ কার্যনির্বাহী কমিটি-২০২৬ ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল২৪ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জিহাদুজ্জামান জিসান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এনটিভির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. রোহান চিশতী। 

গতকাল শনিবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রেসক্লাবের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দৈনিক অধিকারের আমিরুল ইসলাম বাপন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দ্য কান্ট্রি টুডের জান্নাত জাহান জুঁই, সাংগঠনিক সম্পাদক দ্যা ঢাকা ডায়েরির আশরাফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক সংবাদ পরিক্রমার সাফিনা গাজী এমি, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক স্বদেশ প্রতিদিনের সানজানা আলম অর্পা, অর্থ সম্পাদক হিসেবে দ্য নিউজের রিফায়েত আলম রাব্বি নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দেশরূপান্তর ডিজিটালের মো. শাহাদাৎ হোসেন, আজকের প্রত্যাশার আবু তাহের, দূরবীন নিউজের ইকবাল মাহমুদ ও ফটোগ্রাফার হিসেবে ইশতিয়াক আহমেদ শ্রাবন নির্বাচিত হয়েছেন।

নব-নির্বাচিত সভাপতি জিহাদুজ্জামান জিসান সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘সত্য ও সাহসের সাথে নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবকে এগিয়ে নিতে সর্বোচ্চ কাজ করতে চাই। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রেসক্লাব শুরু থেকেই করে আসছে। আমাদের এই কমিটির সেই একই দায়িত্ব থাকবে। সবার সহযোগিতা কামনা করছি।’

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মো. রোহান চিশতী বলেন, ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব সর্বদাই নিজের অবস্থান ধরে রেখেছে। নতুন কমিটির মাধ্যমে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সংগঠনের সবার প্রতি কৃতজ্ঞতা। বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কাজগুলোকে দেশের সামনে তুলে ধরার চেষ্টা যেমন থাকবে পাশাপাশি যেকোন সংকটের জায়গায়ও আমরা সোচ্চার থাকবো।’

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটি নজরুল ভাস্কর্যে ও ‘চির উন্নত মম শির’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে কবি ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। নির্বাচিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
সানা/আপ্র/১০/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নির্বাচনে নতুন নিয়ম
১৪ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নির্বাচনে নতুন নিয়ম

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচনের নিয়মে পরিবর্তনের উদ্যোগ ন...

১৮ সেপ্টেম্বরের মধ্যে এমপিও বিল জমার নির্দেশ
১৪ সেপ্টেম্বর ২০২৬

১৮ সেপ্টেম্বরের মধ্যে এমপিও বিল জমার নির্দেশ

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের এমপিওর টাকা ইএফটির মাধ্যমে পাঠাতে আগামী ১৮ স...

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে যাচ্ছে সরকার। ২০২৭ শিক...

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ
১২ সেপ্টেম্বর ২০২৬

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ

দেশের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে প্রয়োজনীয় সামঞ্জস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই