গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

রাষ্ট্রীয় শোকের দিনেও অনুষ্ঠিত হবে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৭ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০০:৪৯ এএম ২০২৬
রাষ্ট্রীয় শোকের দিনেও অনুষ্ঠিত হবে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা
ছবি

ছবি সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

এরমধ্যেই শুক্রবার (২ জানুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খালেদা জিয়ার মৃত্যু ও রাষ্ট্রীয় শোকের দিনে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে কি না, তা নিয়ে সংশয়ে পড়েন চাকরিপ্রার্থীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও গুজব ছড়িয়ে পড়েছে।

তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, রাষ্ট্রীয় শোকের দিনে নিয়োগ পরীক্ষা আয়োজনে বাধা নেই। ফলে ২ জানুয়ারিই সারাদেশে একযোগে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম সংবাদমাধ্যমকে বলেন, আগামী ২ জানুয়ারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়োগ পরীক্ষা পেছানোর বিষয়ে এ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। পূর্বনির্ধারিত সময়সূচি মেনে পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়েছে। যদি পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন আসে, তাহলে তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।’

অধিদপ্তর সূত্র জানায়, দুই ধাপ মিলিয়ে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। সে হিসাবে গড়ে প্রতিটি পদের বিপরীতে লড়াই করবেন প্রায় ৭৫ জন চাকরিপ্রার্থী।

অধিদপ্তরের তথ্যমতে, প্রথম ধাপে (রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগ) ১০ হাজার ২১৯টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি। দ্বিতীয় ধাপে (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) ৪ হাজার ১৬৬টি পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৩৪ হাজার ১৫১টি।

এসি/আপ্র/৩০/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে আগে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
০২ জুলাই ২০২৬

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে আগে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ বন্ধে আইন করার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশ...

প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে বিশাল সুখবর
০২ জুলাই ২০২৬

প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে বিশাল সুখবর

দেশের ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে আর কোনো আইনি বাধা নেই।বৃহস্পতিবার (২ জ...

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, কেন্দ্রে কড়া নজরদারি
০২ জুলাই ২০২৬

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, কেন্দ্রে কড়া নজরদারি

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে সারা দেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। তবে মাদ্রা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই