গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

৩৫ হাজার ইউরো প্রতারণার অভিযোগে যা বললেন জেমসের ম্যানেজার

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০১ পিএম, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ০১:৩৭ এএম ২০২৬
৩৫ হাজার ইউরো প্রতারণার অভিযোগে যা বললেন জেমসের ম্যানেজার
ছবি

ছবি সংগৃহীত

ইতালির রোমে বাংলাদেশের জনপ্রিয় রকস্টার মাহফুজ আনাম জেমসের ব্যান্ড ‘নগরবাউল’-এর বিরুদ্ধে ৩৫ হাজার ইউরো প্রতারণার অভিযোগ করেছেন এক বাংলাদেশি কনসার্ট আয়োজক। অভিযোগের বিষয়টি সামনে আসার পর জেমসের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন জানিয়েছেন, বিষয়টি আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আইনিভাবেই মোকাবিলা করবেন তারা।

শুক্রবার রাতে ভেনিস থেকে একটি গণমাধ্যমকে রবিন বলেন, ‘যে কেউ যে কারও নামে অভিযোগ করতেই পারেন। এর মানে এই নয় যে অভিযোগ মানেই প্রমাণিত হয়ে গেছে সব। যেহেতু বিষয়টি এখন আইনি প্রক্রিয়ার অংশ, আমরা তা আইনিভাবেই মোকাবিলা করব।’

জানা গেছে, রোমের অ্যাচিলিয়া এলাকার কারাবিনিয়েরি পুলিশ স্টেশনে বৃহস্পতিবার বাংলাদেশি কনসার্ট আয়োজক আবুল মোয়াজ লিখিত অভিযোগ করেন।

অভিযোগের নথিতে বলা হয়েছে, রোম ও ভেনিসে কনসার্ট আয়োজনের জন্য ‘নগরবাউল’-এর দলকে মোট ৩৫ হাজার ইউরো দেওয়া হয়েছিল। ওই অর্থ দেওয়ার বিষয়টি জেমসের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিনের সঙ্গে করা চুক্তি বা সমঝোতার সঙ্গে সম্পর্কিত বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তবে অভিযোগপত্রে জেমস নিজে ওই অর্থ গ্রহণ করেছেন কিংবা ব্যক্তিগতভাবে প্রতারণা করেছেন—এমন কোনো তথ্য নেই।

অভিযোগের বিষয়ে রবিন আরো বলেন, ‘এটি পুলিশের কাছে করা একটি অভিযোগ। অভিযোগ গ্রহণ করা হয়েছে মানেই তা প্রমাণিত হয়েছে বা আদালত কোনো রায় দিয়েছেন, এমন নয়। আর আমি তো আগেই বলেছি, আমরা যদি চুক্তি ভঙ্গ করি, আমাদের বিরুদ্ধে যেকোনো ব্যবস্থা নিতে পারে।’

বর্তমানে ইতালিতে অবস্থান করছে ‘নগরবাউল’। আগামীকাল ২৩ আগস্ট ভেনিসে ব্যান্ডটির কনসার্ট হওয়ার কথা রয়েছে। সেই অনুষ্ঠান নিয়েই ব্যস্ত থাকার কথা জানিয়ে রবিন বলেন, ‘আমরা এখন ২৩ তারিখ ভেনিস কনসার্ট নিয়েই ব্যস্ত। অন্য কোনো কিছু নিয়ে এখন ভাবছি না।’

৩৫ হাজার ইউরো নিয়ে করা অভিযোগের বিষয়ে ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই নজর রয়েছে। তবে অভিযোগ করা হয়েছে মানেই তা প্রমাণিত—এমন নয়। বিষয়টি বর্তমানে আইনি প্রক্রিয়ার মধ্যেই রয়েছে।

এসি/আপ্র/২২/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই