গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভোটে দাঁড়ানোর আগে ওমরা করতে যাচ্ছেন হিরো আলম

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৩ পিএম, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ০১:৩৭ এএম ২০২৬
ভোটে দাঁড়ানোর আগে ওমরা করতে যাচ্ছেন হিরো আলম
ছবি

ছবি সংগৃহীত

ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টায় বিমানে করে দেশ ছাড়ার কথা রয়েছে তার। সৌদি আরবে কয়েকদিন অবস্থান করবেন তিনি।

ওমরা পালনের পাশাপাশি একটি মোবাইল শোরুম উদ্বোধনেও অংশ নেওয়ার কথা রয়েছে হিরো আলমের। সফরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেখা করারও পরিকল্পনা রয়েছে তার।

সৌদি আরব যাত্রা প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘আল্লাহর ঘরের মেহমান হওয়ার ইচ্ছা অনেকদিনের। এবার সেই সুযোগ হচ্ছে। ওমরা পালনের উদ্দেশ্যেই সৌদি আরব যাচ্ছি। আল্লাহ যেন আমার ওমরা কবুল করেন, সবার কাছে দোয়া চাই।’

তিনি আরো বলেন, ‘সৌদি আরবে কয়েকদিন থাকব। ওমরা পালনের পাশাপাশি সেখানে আমার একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। একটি মোবাইল শোরুমের উদ্বোধন করব। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেখা হবে, তাদের সঙ্গে সময় কাটানোরও ইচ্ছা আছে। বিদেশে গেলে সবসময়ই চেষ্টা করি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করতে।’

নিজের সফর নিয়ে হিরো আলম বলেন, ‘এটি আমার জন্য আনন্দের পাশাপাশি অনেক আবেগেরও একটি সফর। ওমরা পালন করতে পারা একজন মুসলমানের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। তাই এবারকার সফরটি আমার কাছে অন্যরকম। আমি সবার কাছে দোয়া চাই, যেন সুস্থভাবে ওমরা পালন করে দেশে ফিরতে পারি। এসে আবার ভোট।’

সফর শেষে দেশে ফিরে নিয়মিত কাজ শুরু করবেন বলেও জানান তিনি। হিরো আলম বলেন, ‘দেশে ফিরে আমার কাজগুলো আবার শুরু করব। সামনে বেশ কিছু পরিকল্পনা আছে। সেগুলো নিয়ে কাজ করব। তবে তার আগে এই সফরটি সুন্দরভাবে সম্পন্ন করতে চাই।’

এদিকে ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন হিরো আলম। ওমরা শেষে দেশে ফিরে নির্বাচনী কার্যক্রমে মনোযোগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

এসি/আপ্র/২২/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই