গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি: মম

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৫ পিএম, ২৫ আগস্ট ২০২৬ | আপডেট: ০১:৪১ এএম ২০২৬
সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি: মম
ছবি

ছবি সংগৃহীত

দেশের সাম্প্রতিক হিংস্রতা ও একের পর এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে সর্বত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই এখন খুন, হামলা ও নানা অপরাধের খবর ভেসে আসছে। এমন পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করেন তিনি। মম লেখেন, সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখতেছি! আল্লাহ সবাইকে সুরক্ষিত রাখুক।

বাস্তব অপরাধমূলক ঘটনা নিয়ে নির্মিত ভারতের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ক্রাইম পেট্রোল’এর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের বর্তমান পরিস্থিতির তুলনা টেনে প্রতীকী কটাক্ষ করেছেন এই অভিনেত্রী। প্রতিনিয়ত সামাজিক মাধ্যমে খুন, সহিংসতা ও নৃশংসতার খবর ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে, তারই প্রতিফলন ঘটেছে মমের মন্তব্যে।

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সমসাময়িক সামাজিক ও মানবিক ইস্যুতে নিজের মতামত তুলে ধরতেও দেখা যায় জাকিয়া বারী মমকে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তার এই পোস্টেও ফুটে উঠেছে উদ্বেগ, শঙ্কা এবং সবার নিরাপত্তার প্রত্যাশা।

এসি/আপ্র/২৫/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই