গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫২ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৪০ এএম ২০২৬
শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন
ছবি

ছবি সংগৃহীত

চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিজের ছোট বোনের মতো স্নেহ করেন ঢালিউডের জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অপুর অভিনয়ের প্রশংসা করার পাশাপাশি ব্যক্তিজীবন নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে শাকিব খানের দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গেই কাজ করার অভিজ্ঞতার কথাও জানিয়েছেন এই অভিনেত্রী।

সাক্ষাৎকারে নূতন বলেন, অপুর সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ভালো। শাকিব খানের স্ত্রী হিসেবে তিনি অপুকে ‘মিসেস খান’ বলে সম্বোধন করেন।

অপুর পাশাপাশি বুবলীর সঙ্গেও কাজ করেছেন জানিয়ে নূতন বলেন, শাকিব খানের দুই স্ত্রীর সঙ্গেই কাজ করেছেন তিনি। তবে অপুর সঙ্গে কাজের পরিমাণ বেশি।

নূতনের মতে, অপু একজন অত্যন্ত ভালো মনের মানুষ এবং বড় তারকা। পেশাগত জীবনে অপু যেমন সফল, তেমনি তার ব্যক্তিজীবনও দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

তবে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কিছুটা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন নূতন। তার মতে, একজন তারকা বা সুপারস্টার হিসেবে ব্যক্তিগত বিষয় সব জায়গায় প্রকাশ না করাই ভালো। সময় হলে সঠিক বিষয় সঠিক সময়েই প্রকাশ্যে আসবে।

অপুর উদ্দেশে শুভকামনা জানিয়ে নূতন বলেন, তিনি অনেক ভালো একজন অভিনেত্রী। তার সুন্দর একটি ছেলে রয়েছে। তাকে নিয়ে ভালো থাকার পাশাপাশি সুস্থ থাকারও পরামর্শ দেন তিনি।

এদিকে শাকিব খান ও অপু বিশ্বাসকে আবারো পর্দায় কিংবা একসঙ্গে দেখতে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন নূতন। এই জুটির জন্যও দোয়া করেছেন তিনি।

এসি/আপ্র/১৬/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চল্লিশেই থেমে গেল পরিচালক মারুফ হোসেন সজীবের জীবন
১৫ সেপ্টেম্বর ২০২৬

চল্লিশেই থেমে গেল পরিচালক মারুফ হোসেন সজীবের জীবন

নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। হৃদরোগের সমস্যায় ভুগতে থাকা এই তরুণ নির্মাতা মঙ্গলবার (১...

এমিতে হরর-কমেডি সিরিজের বাজিমাত
১৫ সেপ্টেম্বর ২০২৬

এমিতে হরর-কমেডি সিরিজের বাজিমাত

টেলিভিশনের সেরা অনুষ্ঠানগুলোর পুরস্কার দেওয়া হয় ৭৮তম এমি অ্যাওয়ার্ডের আসর। আসরটি বসেছিল যুক্তরাষ্ট্র...

কখনো ভাবিনি, এমন একটা সময় আসবে: সামিয়া আফরিন
১৫ সেপ্টেম্বর ২০২৬

কখনো ভাবিনি, এমন একটা সময় আসবে: সামিয়া আফরিন

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ পাঁচ বছরের লড়াই। এর মধ্যে আবারও কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন উপস্থাপক সামিয়...

অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক
১৫ সেপ্টেম্বর ২০২৬

অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক

অনলাইন জুয়ার ভয়াবহ পরিণতি ও নেতিবাচক প্রভাব সম্পর্কে সমাজকে সচেতন করতে সোচ্চার হয়েছেন জনপ্রিয় অভিনেত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই