গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০১ নভেম্বর ২০২৬

মেনু

ইউটিউব চ্যানেল খুলে ফারিয়ার ইঙ্গিতপূর্ণ আহ্বান

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৯ পিএম, ০১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৫১ এএম ২০২৬
ইউটিউব চ্যানেল খুলে ফারিয়ার ইঙ্গিতপূর্ণ আহ্বান
ছবি

ছবি সংগৃহীত

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এবার যুক্ত হলেন নতুন মাধ্যমে। বড় পর্দায় অভিনয় ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতির পর ভক্তদের সঙ্গে যোগাযোগ আরো বাড়াতে নিজস্ব ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি। নতুন এই উদ্যোগ ঘিরে অনুসারীদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

সম্প্রতি আবেদনময়ী ছবি প্রকাশ করে ভক্তদের উদ্দেশে মন্তব্যের ঘর দেখার অনুরোধ জানান ফারিয়া। তাঁর ইঙ্গিতপূর্ণ আহ্বানে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি হয়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘দয়া করে মন্তব্যের ঘর দেখেন।’

মন্তব্যের ঘরে এক নেটিজেন অভিনেত্রীর ভিডিও শেয়ার করার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে প্রশংসাও করেছেন। নতুন ইউটিউব চ্যানেলে কী ধরনের ভিডিও বা বিষয়বস্তু প্রকাশ করবেন নুসরাত, তা নিয়ে এখন অনুসারীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। চ্যানেলটির মাধ্যমে ভক্তদের জন্য কী চমক অপেক্ষা করছে, সেটিই এখন দেখার বিষয়।

২০১৫ সালে ‘আশিকী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নুসরাত ফারিয়ার। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমাটি পরিচালনা করেন অশোক পতি। পরের বছর ‘বাদশা: দ্য ডন’ সিনেমায় অভিনয় করেন তিনি। বাবা যাদব পরিচালিত এই ছবিতে তাঁর সহশিল্পী ছিলেন ভারতের জনপ্রিয় অভিনেতা জিৎ।

‘বাদশা: দ্য ডন’ নুসরাতের অভিনয়জীবনে উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হয়। সিনেমাটিতে অভিনয়ের জন্য বাংলাদেশ থেকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে টেলি সিনে পুরস্কারও অর্জন করেন তিনি।

এসি/আপ্র/০১/১১/২০২৬

 

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

মেহেদি পরানোর সময় হঠাৎ অপুকে যুবকের চুমু!
০১ নভেম্বর ২০২৬

মেহেদি পরানোর সময় হঠাৎ অপুকে যুবকের চুমু!

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নতুন কোনো সিন...

শুটিংয়ে ফিরছেন টাইগার শ্রফ, প্রকাশ হবে না সেটের ঠিকানা
৩১ অক্টোবর ২০২৬

শুটিংয়ে ফিরছেন টাইগার শ্রফ, প্রকাশ হবে না সেটের ঠিকানা

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হামলার প্রায় দুসপ্তাহ পেরিয়ে যাওয়ার পর বলিউডের অভিনেতা টাইগার শ্রফ শুটিংয়ে ফ...

ভিকি জাহেদের ‘খলনায়ক’, প্রধান চরিত্রে নিশো-চঞ্চল-তমা
৩১ অক্টোবর ২০২৬

ভিকি জাহেদের ‘খলনায়ক’, প্রধান চরিত্রে নিশো-চঞ্চল-তমা

ছোট পর্দার পরিচিত নির্মাতা ভিকি জাহেদ এবার বড় পর্দায় আসছেন সাইকোলজিক্যাল থ্রিলার চলচ্চিত্র ‘খলনায়ক’...

প্রশংসায় ভাসছেন শ্রদ্ধা কাপুর
৩১ অক্টোবর ২০২৬

প্রশংসায় ভাসছেন শ্রদ্ধা কাপুর

মারাঠি লোকনৃত্যশিল্পী ইঠাবাঈ নারায়ণগাঁওকরের জীবন অবলম্বনে নির্মিত হয়েছে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই