অস্ট্রেলিয়াকে হারিয়ে হংকং সিক্সেসের শিরোপা জিতেছে আফগানিস্তান। আগে ব্যাট করে অস্ট্রেলিয়ার করা ১১৫ রান মাত্র ৫.১ ওভারেই পেরিয়ে যায় আফগানরা। চার উইকেটের এই জয়ে চ্যাম্পিয়নের মুকুট ওঠে তাদের মাথায়।
অস্ট্রেলিয়ার হয়ে ম্যাক্স ব্রায়ান্ট ১৪ বলে ৪৪ রান করেন। নিক হবসন ৮ বলে ২৩ এবং অ্যালেক্স রস ১০ বলে অপরাজিত ২৯ রান করেন। আফগানিস্তানের হয়ে একটি করে উইকেট নেন করিম জানাত ও নাঙ্গেয়ালিয়া খারোটে।
জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করতে পারেনি আফগানিস্তান। পাঁচ বলে ১৩ রান করে করিম জানাত এবং ছয় বলে ১৭ রান করে অধিনায়ক গুলবাদিন নাইব ফিরে যান। তবে ইমরান মীর ও ফরমানউল্লাহর ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে দলটি। ইমরান ১৪ বলে অপরাজিত ৫৩ এবং ফরমানউল্লাহ সাত বলে অপরাজিত ২৬ রান করেন।
চ্যাম্পিয়ন হওয়ার পথে দক্ষিণ আফ্রিকা, ওমান, স্কটল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারিয়েছে আফগানিস্তান। টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে অস্ট্রেলিয়া। তৃতীয় হয়েছে স্কটল্যান্ড এবং চতুর্থ স্থান পেয়েছে সংযুক্ত আরব আমিরাত।
১২ দলের এই আসরে বাংলাদেশের অবস্থান সবার শেষে।
এসি/আপ্র/০১/১১/২০২৬