গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মেনু

অস্ট্রেলিয়াকে হারিয়ে ১০ বছর পর টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৫৪ পিএম, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৪৭ এএম ২০২৬
অস্ট্রেলিয়াকে হারিয়ে ১০ বছর পর টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা
ছবি

ছবি সংগৃহীত

নিউল্যান্ডসে সিরিজ নির্ধারণী টেস্টে অস্ট্রেলিয়াকে ১৭৬ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখল করেছে প্রোটিয়ারা। ২০১৬ সালের জানুয়ারির পর আবারও টেস্ট র‌্যাংকিংয়ের এক নম্বরে উঠল দক্ষিণ আফ্রিকা। 

 

জয়ের জন্য ২৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১১ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন জশ ইংলিস। দক্ষিণ আফ্রিকার স্পিনার সিমন হারমার ১৬ রানে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং ধসিয়ে দেন। কাগিসো রাবাদা নেন ৩ উইকেট।


ম্যাচের শেষ দিনে শুরু থেকেই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের চাপে রাখেন রাবাদা। ইনিংসের প্রথম ওভারেই তুলে নেন দুটি উইকেট। এরপর আরও একটি উইকেট নিয়ে টেস্টে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। 

বলের হিসাবে দ্রুততম ৩৫০ টেস্ট উইকেটের রেকর্ডও এখন তার। এই মাইলফলকে পৌঁছাতে রাবাদার লেগেছে ১৩ হাজার ৮০৮ বল। এর আগে রেকর্ডটি ছিল ডেল স্টেইনের। দক্ষিণ আফ্রিকার জয়ের ভিত গড়ে দিয়েছিলেন ব্যাটসম্যানরা। 

 

প্রথম ইনিংসে ৩২৯ রান করেছিল স্বাগতিকরা। জবাবে অস্ট্রেলিয়া ৪২৯ রান তুলে ১০০ রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসে রায়ান রিকেলটন ও উইয়ান মুল্ডারের সেঞ্চুরিতে ৩৮৭ রান করে দক্ষিণ আফ্রিকা। 

 

রিকেলটন করেন ১০১, মুল্ডারের ব্যাট থেকে আসে ১১৫ রান। তাতে অস্ট্রেলিয়ার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৮৮। সিরিজের প্রথম টেস্টে ২১৪ রানে জিতেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা জিতেছিল ইনিংস ও ৩১ রানে। শেষ টেস্টে জিতে সিরিজ নিজেদের করে নেওয়ার পাশাপাশি টেস্ট ক্রিকেটের শীর্ষস্থানও পুনরুদ্ধার করল প্রোটিয়ারা।

ডিসি/আপ্র/৩০/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

উইন্ডিজের কৃতিত্বের চেয়ে নিজেদের ব্যর্থতাই বেশি দেখছেন শান্ত
৩১ অক্টোবর ২০২৬

উইন্ডিজের কৃতিত্বের চেয়ে নিজেদের ব্যর্থতাই বেশি দেখছেন শান্ত

দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যান অব দা ম্যাচ জোমেল ওয়ারিক্যান। তবে তার প্রতি পূর্ণ সম্মান রেখেই ব...

নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার
৩১ অক্টোবর ২০২৬

নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার

নিউ জিল্যান্ড সফরে চতুর্থ টি-টোয়েন্টি থেকে বৈভাব সুরিয়াভানশিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে...

৩৫০ উইকেটে দ্রুততম রাবাদা
৩১ অক্টোবর ২০২৬

৩৫০ উইকেটে দ্রুততম রাবাদা

কেপ টাউন টেস্টে লক্ষ্য তাড়ায় নামা অস্ট্রেলিয়া শিবিরে প্রথম ওভারে জোড়া আঘাত হানলেন কাগিসো রাবাদা। পরে...

হাকিমির হ্যাটট্রিক, অবদান রাখলেন পাঁচ গোলে
৩১ অক্টোবর ২০২৬

হাকিমির হ্যাটট্রিক, অবদান রাখলেন পাঁচ গোলে

ডিফেন্ডার হলেও মোটামুটি নিয়মিতই গোল করেন আশরাফ হাকিমি। আক্রমণের জোগান দেন নিয়মিতই। কিন্তু হ্যাটট্রিক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই