গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মেনু

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান

জেলা প্রতিনিধি, খুলনা

জেলা প্রতিনিধি, খুলনা

প্রকাশিত: ২১:১০ পিএম, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৪৯ এএম ২০২৬
গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান
ছবি

শনিবার বিকেলে খুলনার শিববাড়ি মোড়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান -ছবি সংগৃহীত

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত একের পর এক কর্মসূচি আরো জোরালো করা হবে। প্রয়োজনে খুলনা থেকে ঢাকায় যাওয়ার ডাক দেওয়া হবে। তখন গ্রামের প্রতিটি ঘর থেকে মানুষকে ঢাকায় যাওয়ার প্রস্তুতি রাখতে হবে। শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় খুলনার শিববাড়ি মোড়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, “গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি একের পর এক আরো জোরালো করা হবে। প্রয়োজনে খুলনা থেকে ঢাকায় যাওয়ার ডাক দেওয়া হবে। তখন গ্রামের প্রতিটি ঘর থেকে মানুষকে ঢাকায় যাওয়ার প্রস্তুতি রাখতে হবে।”

জামায়াত আমির বলেন, এসব দাবি কোনো দলীয় বা নির্বাচনি দাবি নয়; বরং দেশের প্রত্যেক নাগরিকের দাবি। জুলাই গণহত্যাসহ গত সাড়ে ১৫ বছরে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, চাঁদাবাজি বন্ধ, অর্থপাচার রোধ এবং কৃষকের জন্য সারের নিশ্চয়তার দাবিতে তারা মাঠে নেমেছেন।

সরকারের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এখন গণভোটের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। কার্ড বিতরণের প্রচার চালানো হলেও সাধারণ মানুষ এর সুফল পাচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

কৃষকের সারসংকটের কথা তুলে ধরে তিনি বলেন, নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে ঘুষ-বাণিজ্যের অভিযোগে পরিস্থিতি আরো জটিল হচ্ছে। এসব অনিয়ম বন্ধ করে কৃষকের অধিকার নিশ্চিত করতে হবে।

সানা/কেএমএএ/আপ্র/৩১/১০/২০২৬

সংশ্লিষ্ট খবর

রূপপুরে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের চতুর্থ চালানের ইউরেনিয়াম
৩১ অক্টোবর ২০২৬

রূপপুরে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের চতুর্থ চালানের ইউরেনিয়াম

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালা...

মব সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পিরোজপুরে বিএনপির জনসভা
৩১ অক্টোবর ২০২৬

মব সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পিরোজপুরে বিএনপির জনসভা

এস এ খান শিল্টু: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা, মব সন্ত্রাস ও নৈরাজ্য...

রানীগঞ্জে ইংরেজি ও আরবি শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু
৩১ অক্টোবর ২০২৬

রানীগঞ্জে ইংরেজি ও আরবি শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জে ইংরেজি ভাষা শিক্ষার পাশাপাশি আরবি...

আম গাছের ডাল কাটতে গিয়ে পড়ে প্রাণ গেল কৃষকের
৩১ অক্টোবর ২০২৬

আম গাছের ডাল কাটতে গিয়ে পড়ে প্রাণ গেল কৃষকের

শেখ রাসেল, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে আম গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই