গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মেনু

রানীগঞ্জে ইংরেজি ও আরবি শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:১১ পিএম, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:০১ এএম ২০২৬
রানীগঞ্জে ইংরেজি ও আরবি শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জে ইংরেজি ভাষা শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষার প্রসারে যাত্রা শুরু করেছে রায়হান’স ইংলিশ ইনস্টিটিউট অ্যান্ড এরাবিক মাদ্রাসা। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

উপজেলার রানীগঞ্জ বাজারের কামদিয়া রোডে আল-মদিনা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির পাশে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির নয়ন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতি ঘোড়াঘাট উপজেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বকুল সরকার এবং সাবেক শিক্ষক মোশাররফ হোসেন।

এ ছাড়া প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ রায়হান কবির এবং শিক্ষক হিসেবে দায়িত্ব নিতে যাওয়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে রয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী সীমান্ত হোসেন খান, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের হাসান মোহাম্মদ ওসামা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ মিরাজ ইসলাম এবং ইউনিভার্সিটি অব স্কলার্সের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নাহিদ মিয়া। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীও অংশ নেন।

প্রতিষ্ঠানের উদ্যোক্তারা জানান, শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি আরবি শিক্ষায় পারদর্শী করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। আধুনিক শিক্ষার সঙ্গে নৈতিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও মননশীলতার বিকাশে প্রতিষ্ঠানটি কাজ করবে।

স্থানীয় সচেতন মহলের মতে, ইংরেজি ও আরবি শিক্ষার সমন্বিত এ উদ্যোগ রানীগঞ্জ এলাকার শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। একই সঙ্গে মানসম্মত শিক্ষা অর্জনে স্থানীয় শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে।
সানা/আপ্র/৩১/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মব সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পিরোজপুরে বিএনপির জনসভা
৩১ অক্টোবর ২০২৬

মব সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পিরোজপুরে বিএনপির জনসভা

এস এ খান শিল্টু: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা, মব সন্ত্রাস ও নৈরাজ্য...

আমগাছের ডাল কাটতে গিয়ে পড়ে প্রাণ গেল কৃষকের
৩১ অক্টোবর ২০২৬

আমগাছের ডাল কাটতে গিয়ে পড়ে প্রাণ গেল কৃষকের

শেখ রাসেল, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে আমগাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে ম...

সাংবাদিক শাহজাহান সিরাজ সাজুর স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ২০২৬

সাংবাদিক শাহজাহান সিরাজ সাজুর স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক জনকণ্ঠের সাবেক উপসম্পাদক এবং সাপ্ত...

মাদ্রাসার এডহক কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
৩০ অক্টোবর ২০২৬

মাদ্রাসার এডহক কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

এম ডি নজরুল ইসলাম: লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসার এডহক কমিটি গঠন নিয়ে জালিয়াতি ও স্বেচ্ছাচারিতা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই