গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মেনু

সাংবাদিক শাহজাহান সিরাজ সাজুর স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০০:৫৪ পিএম, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ০১:৩৫ এএম ২০২৬
সাংবাদিক শাহজাহান সিরাজ সাজুর স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক জনকণ্ঠের সাবেক উপসম্পাদক এবং সাপ্তাহিক অগ্নিসাক্ষী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মরহুম শাহজাহান সিরাজ সাজুর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজার এলাকায় কেয়ার ফার্মায় প্রত্যয় সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়। সংস্থার সভাপতি মো. জাকারিয়া চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহজাহান শোভনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবৃত্তি ও অভিনয়শিল্পী মোস্তফা কামাল বাদল, জাসাস নেতা সালাম খান তরুণ, তানভীর হাসান, রাজ প্রমুখ।

স্মরণসভায় বক্তারা মরহুম শাহজাহান সিরাজ সাজুর সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন একজন নিষ্ঠাবান, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিক। সাংবাদিকতার পাশাপাশি টঙ্গীর সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁর কর্মময় জীবন ও অবদান সাংবাদিক সমাজের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা আরো বলেন, শাহজাহান সিরাজ সাজু তাঁর লেখনী, পেশাগত দক্ষতা ও ব্যক্তিত্বের মাধ্যমে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে যে ভালোবাসা ও শ্রদ্ধার স্থান তৈরি করেছিলেন, তা কখনো বিস্মৃত হওয়ার নয়। তাঁর মৃত্যুতে টঙ্গীর সাংবাদিকতা অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

স্মরণসভায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
সানা/আপ্র/৩১/১০/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

মব সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পিরোজপুরে বিএনপির জনসভা
৩১ অক্টোবর ২০২৬

মব সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পিরোজপুরে বিএনপির জনসভা

এস এ খান শিল্টু: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা, মব সন্ত্রাস ও নৈরাজ্য...

রানীগঞ্জে ইংরেজি ও আরবি শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু
৩১ অক্টোবর ২০২৬

রানীগঞ্জে ইংরেজি ও আরবি শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জে ইংরেজি ভাষা শিক্ষার পাশাপাশি আরবি...

আমগাছের ডাল কাটতে গিয়ে পড়ে প্রাণ গেল কৃষকের
৩১ অক্টোবর ২০২৬

আমগাছের ডাল কাটতে গিয়ে পড়ে প্রাণ গেল কৃষকের

শেখ রাসেল, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে আমগাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে ম...

মাদ্রাসার এডহক কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
৩০ অক্টোবর ২০২৬

মাদ্রাসার এডহক কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

এম ডি নজরুল ইসলাম: লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসার এডহক কমিটি গঠন নিয়ে জালিয়াতি ও স্বেচ্ছাচারিতা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই