গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মেনু

যত দিন হকাররা বসবেন, তত দিন অভিযান চলবে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১২ পিএম, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৫২ এএম ২০২৬
যত দিন হকাররা বসবেন, তত দিন অভিযান চলবে
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর নিউ মার্কেট এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, যত দিন হকাররা বসবেন, তত দিন উচ্ছেদ অভিযান চলবে। কোনোভাবেই সড়কে হকার বসতে দেওয়া হবে না। শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর নিউ মার্কেট এলাকায় অবৈধ দোকানপাট ও হকার উচ্ছেদে অভিযান পরিচালনার সময় তিনি এসব কথা বলেন। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে আবদুস সালাম বলেন, সাপ্তাহিক কর্মসূচির অংশ হিসেবে নিউ মার্কেট এলাকায় আবারো অভিযান চালানো হয়েছে। এর আগেও এখানে অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু বারবার অনুরোধ করার পরও হকাররা আবার সড়কে ফিরে আসেন। তাদের এ কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় মালামাল জব্দ এবং তাদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য হবে সিটি করপোরেশন।

নিজ দলের স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, নিউ মার্কেটের সামনের সড়কে কোনো দোকান বা হকার বসতে পারবেন না। এলাকাটি পরিষ্কার রাখতে হবে। নিউ মার্কেট ঢাকার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। শহরের বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে কেনাকাটা করতে আসেন। তাই ফুটপাত এমনভাবে দখলমুক্ত রাখতে হবে, যাতে সাধারণ মানুষের চলাচলে কোনো অসুবিধা না হয়।

ডিএসসিসি প্রশাসক বলেন, অভিযান পরিচালনার পরও যেন দখলমুক্ত পরিস্থিতি বজায় থাকে, সে জন্য স্থানীয় নেতাদের সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। অভিযান সফল করতেই হবে।

হকারদের জন্য নির্ধারিত সার্ভিস চার্জ প্রসঙ্গে তিনি বলেন, মন্ত্রণালয়ের দেওয়া নীতিমালায় নির্ধারিত সার্ভিস চার্জ নিয়ে হকারদের আপত্তি ছিল। তারা চার্জ কমানোর দাবি জানিয়েছেন। বিষয়টি বিবেচনার জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে মন্ত্রণালয়কে জানানো হয়েছে। আগামীকালের মধ্যে সার্ভিস চার্জ কমানোর সিদ্ধান্ত জানানো হবে বলে মন্ত্রণালয় থেকে আশ্বাস দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পাওয়ার পর হকারদের তালিকা করা হবে। তালিকার বাইরে কেউ কোথাও বসতে পারবেন না। সড়কেও কোনো হকার বসতে দেওয়া হবে না।


সানা/কেএমএএ/আপ্র/৩১/১০/২০২৬

সংশ্লিষ্ট খবর

স্বজনদের পরিচয়ে ২ কোটি টাকার জালিয়াতি, ব্রিটেনে বাংলাদেশির কারাদণ্ড
৩১ অক্টোবর ২০২৬

স্বজনদের পরিচয়ে ২ কোটি টাকার জালিয়াতি, ব্রিটেনে বাংলাদেশির কারাদণ্ড

জুয়ার নেশার টাকা জোগাতে স্বজন ও বন্ধুদের ব্যক্তিগত পরিচয় চুরি করে যুক্তরাজ্যের সরকারি কল্যাণ তহবিল থ...

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর
২৯ অক্টোবর ২০২৬

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল...

মানবতাবিরোধী অপরাধ: মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড
২৯ অক্টোবর ২০২৬

মানবতাবিরোধী অপরাধ: মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম ন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই