গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মেনু

বাথরুমে পড়ে জনপ্রিয় নির্মাতা সঞ্জয়ের আকস্মিক মৃত্যু

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:০৭ পিএম, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৪৬ এএম ২০২৬
বাথরুমে পড়ে জনপ্রিয় নির্মাতা সঞ্জয়ের আকস্মিক মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

আবারও একবার বড় ধাক্কা খেল বলিউড। আচমকা প্রয়াত হলেন বলিউডের বিখ্যাত পরিচালক সঞ্জয় গুপ্ত। তার মৃত্যুর কারণ এখনও অজানা থাকলেও, শোনা যাচ্ছে যে পরিচালক শুক্রবার রাতে বাথরুমে পড়ে গিয়েছিলেন। নির্মাতার ঘনিষ্ঠজনের বরাতে জানা গেছে, শনিবার সকাল পর্যন্ত এই ঘটনা সম্পর্কে কেউ কিছু ঘুণাক্ষরেও টের পাননি। এরপর যখন শনিবার তাকে উদ্ধার করা হয় ততক্ষণে পরিচালকের মৃত্যু হয়েছে বলে খবর। 

জানা গেছে, যে পরিচালক রাতে তার বাথরুমে পড়ে গিয়েছিলেন। শনিবার সকাল পর্যন্ত এ বিষয়ে কেউ কিছু জানত না এবং পরে জানা যায় যে পড়ে যাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। ভার্সোভা পুলিশ একটি এডিআর দুর্ঘটনাজনিত মৃত্যু রিপোর্ট দায়ের করেছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে। 

 

পুলিশ জানিয়েছে যে, এখন পর্যন্ত কোনো অপরাধমূলক কাজ বা ষড়যন্ত্রের চিহ্ন পাওয়া যায়নি। সঞ্জয় গুপ্ত চলচ্চিত্রে আসেন ১৯৯৪ সালে ‘আতিশ: ফিল দ্য ফায়ার’ ছবির মাধ্যমে। প্রযোজক-পরিচালক অশোক পণ্ডিত তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সঞ্জয় গুপ্তের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন এবং তাকে শ্রদ্ধা জানিয়েছেন।

 


তিনি লিখেছেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। আমি এইমাত্র আমার ঘনিষ্ঠ বন্ধু এবং বর্ষীয়ান পরিচালক সঞ্জয় গুপ্তের মৃত্যুর খবর পেলাম। 

মাথায় আঘাতের কারণে তিনি মারা গেছেন। আরও একজন প্রতিভাবান মানুষ খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন। তিনি একজন চমৎকার গল্পকথক এবং একজন আবেগপ্রবণ চলচ্চিত্র নির্মাতা ছিলেন। 

আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য এটি একটি বিশাল ক্ষতি। আমার প্রিয় বন্ধু, আমরা তোমাকে খুব মিস করব। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি।” সংবাদওয়েব ডিজাইন সঞ্জয় গুপ্ত তার কর্মজীবনে অসংখ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন। পরিচালকের কিছু জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে “কাঁটে,” “শুটআউট অ্যাট ওয়াডালা,” “কাবিল,” “আতীশ,” “রাম শাস্ত্র,” “জং,” “জাজবা,” “জিন্দা,” “হামেশা,” “মুসাফির,” “দাস কাহানিয়ান,” “মুম্বাই সাগা,” এবং “খৌফ।” 

 

তিনি এর মধ্যে অনেক চলচ্চিত্র প্রযোজনা বা সহ-প্রযোজনাও করেছেন। এছাড়াও তিনি “শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা,” “প্ল্যান,” “উডস্টক ভিলা,” “অ্যাসিড ফ্যাক্টরি,” এবং “পঙ্খ” এর মতো সিনেমা নির্মাণ করেছিলেন। পরিচালকের এমন আকস্মিক মৃত্যুকে কেউই তেমন মেনে নিতে পারছেন না।

ডিসি/আপ্র/৩০/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শুটিংয়ে ফিরছেন টাইগার শ্রফ, প্রকাশ হবে না সেটের ঠিকানা
৩১ অক্টোবর ২০২৬

শুটিংয়ে ফিরছেন টাইগার শ্রফ, প্রকাশ হবে না সেটের ঠিকানা

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হামলার প্রায় দুসপ্তাহ পেরিয়ে যাওয়ার পর বলিউডের অভিনেতা টাইগার শ্রফ শুটিংয়ে ফ...

ভিকি জাহেদের ‘খলনায়ক’, প্রধান চরিত্রে নিশো-চঞ্চল-তমা
৩১ অক্টোবর ২০২৬

ভিকি জাহেদের ‘খলনায়ক’, প্রধান চরিত্রে নিশো-চঞ্চল-তমা

ছোট পর্দার পরিচিত নির্মাতা ভিকি জাহেদ এবার বড় পর্দায় আসছেন সাইকোলজিক্যাল থ্রিলার চলচ্চিত্র ‘খলনায়ক’...

প্রশংসায় ভাসছেন শ্রদ্ধা কাপুর
৩১ অক্টোবর ২০২৬

প্রশংসায় ভাসছেন শ্রদ্ধা কাপুর

মারাঠি লোকনৃত্যশিল্পী ইঠাবাঈ নারায়ণগাঁওকরের জীবন অবলম্বনে নির্মিত হয়েছে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপু...

মুক্তির অনুমতি পেল দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’
৩১ অক্টোবর ২০২৬

মুক্তির অনুমতি পেল দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’

সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম চলচ্চিত্র ‘গ্যাপ’ এখন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই