গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মেনু

প্রশংসায় ভাসছেন শ্রদ্ধা কাপুর

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:১২ পিএম, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৫১ এএম ২০২৬
প্রশংসায় ভাসছেন শ্রদ্ধা কাপুর
ছবি

ছবি সংগৃহীত

মারাঠি লোকনৃত্যশিল্পী ইঠাবাঈ নারায়ণগাঁওকরের জীবন অবলম্বনে নির্মিত হয়েছে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা ‘ইঠা’। সম্প্রতি প্রকাশিত হয়েছে লক্ষ্মণ উতেকর পরিচালিত ছবিটির ট্রেলার। 

এতে ইঠাবাঈয়ের চরিত্রে শ্রদ্ধার অভিনয় দর্শকদের নজর কেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেলারটি প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন অভিনেত্রী। কেউ কেউ তার অভিনয়কে ‘জাতীয় পুরস্কার পাওয়ার মতো’ বলেও মন্তব্য করেছেন।


শুক্রবার প্রকাশিত তিন মিনিট দুই সেকেন্ডের ট্রেলারে শ্রদ্ধাকে দেখা গেছে জনপ্রিয় লাবণী নৃত্যশিল্পী বিঠাবাঈয়ের ভূমিকায়। মঞ্চে প্রাণবন্ত নাচের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করা থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের নানা সংকট ও হৃদয়ভাঙার অভিজ্ঞতাসহ বিভিন্ন দিক উঠে এসেছে ট্রেলারে। 

প্রতিকূলতার মধ্যেও কীভাবে নিজের শিল্পের প্রতি ভালোবাসা ও মহারাষ্ট্রের ঐতিহ্য নিয়ে গর্ব ধরে রেখে এগিয়ে গেছেন বিঠাবাই, তারও আভাস মিলেছে এতে। ট্রেলারে রণদীপ হুদা ও মোহাম্মদ জিশান আয়ুবকেও সংক্ষিপ্ত দৃশ্যে দেখা গেছে। 

ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শ্রদ্ধার অভিনয়ের প্রশংসা করেছেন অনেকে। এক ব্যবহারকারী ট্রেলারটিকে ‘অসাধারণ’ উল্লেখ করে সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন। আরেকজন শ্রদ্ধার চরিত্রের রূপান্তর ও অভিনয়ের বৈচিত্র্যের প্রশংসা করে তার পারফরম্যান্সকে ‘অসাধারণ’ বলে মন্তব্য করেছেন। 

 

আরেক দর্শক লিখেছেন, ‘মহারাষ্ট্রের গর্ব, লাবণীর সম্মান- ইঠাবাঈ নারায়ণগাঁওকর।’ কেউ কেউ ট্রেলারে শ্রদ্ধার উচ্চারণভঙ্গি ও অভিনয়ের গভীরতার প্রশংসা করেছেন। এক ব্যবহারকারীর ভাষায়, ইঠাবাঈ নারায়ণগাঁওকরের চরিত্রে শ্রদ্ধার অভিনয় ‘জাতীয় পুরস্কার পাওয়ার মতো’। অন্য একজনের মতে, ট্রেলারটি আবেগে ভরপুর এবং শ্রদ্ধা তার অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করতে প্রস্তুত।


ছবিটি পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকর। প্রযোজনা করেছেন দীনেশ ভিজান, ম্যাডক ফিল্মসের ব্যানারে। ‘স্ত্রী’ ফ্র্যাঞ্চাইজিতে একসঙ্গে কাজের পর এই সিনেমার মাধ্যমে আবারও দীনেশ ভিজানের সঙ্গে জুটি বাঁধলেন শ্রদ্ধা। অন্যদিকে, ‘ছাভা’ ছবিতে একসঙ্গে কাজের পর আবারও পরিচালনার দায়িত্বে লক্ষ্মণ উতেকর ও প্রযোজক দীনেশ ভিজান।


মহারাষ্ট্রের লোকনাট্যধারায় গুরুত্বপূর্ণ নাম ইঠাবাঈ নারায়ণগাঁওকর। লাবণী ও তামাশা পরিবেশনার জন্য বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন তিনি। ঐতিহ্যবাহী লোকশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৫৭ ও ১৯৯০ সালে দুটি রাষ্ট্রপতি পদক পেয়েছিলেন এই শিল্পী। আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ইঠা’ সিনেমাটির। টেলিগ্রাফ ইন্ডিয়া

ডিসি/আপ্র/৩০/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শুটিংয়ে ফিরছেন টাইগার শ্রফ, প্রকাশ হবে না সেটের ঠিকানা
৩১ অক্টোবর ২০২৬

শুটিংয়ে ফিরছেন টাইগার শ্রফ, প্রকাশ হবে না সেটের ঠিকানা

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হামলার প্রায় দুসপ্তাহ পেরিয়ে যাওয়ার পর বলিউডের অভিনেতা টাইগার শ্রফ শুটিংয়ে ফ...

ভিকি জাহেদের ‘খলনায়ক’, প্রধান চরিত্রে নিশো-চঞ্চল-তমা
৩১ অক্টোবর ২০২৬

ভিকি জাহেদের ‘খলনায়ক’, প্রধান চরিত্রে নিশো-চঞ্চল-তমা

ছোট পর্দার পরিচিত নির্মাতা ভিকি জাহেদ এবার বড় পর্দায় আসছেন সাইকোলজিক্যাল থ্রিলার চলচ্চিত্র ‘খলনায়ক’...

মুক্তির অনুমতি পেল দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’
৩১ অক্টোবর ২০২৬

মুক্তির অনুমতি পেল দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’

সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম চলচ্চিত্র ‘গ্যাপ’ এখন...

বাথরুমে পড়ে জনপ্রিয় নির্মাতা সঞ্জয়ের আকস্মিক মৃত্যু
৩১ অক্টোবর ২০২৬

বাথরুমে পড়ে জনপ্রিয় নির্মাতা সঞ্জয়ের আকস্মিক মৃত্যু

আবারও একবার বড় ধাক্কা খেল বলিউড। আচমকা প্রয়াত হলেন বলিউডের বিখ্যাত পরিচালক সঞ্জয় গুপ্ত। তার মৃত্যুর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই