গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

এখন সব বিপ্লব সোশ্যাল মিডিয়ায় হয় : স্বস্তিকা মুখার্জি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩১ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১০:৪০ এএম ২০২৬
এখন সব বিপ্লব সোশ্যাল মিডিয়ায় হয় : স্বস্তিকা মুখার্জি
ছবি

ছবি সংগৃহীত

ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ঠোঁটকাটা স্বভাবের এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্তমান সমাজব্যবস্থা নিয়ে মন্তব্য করেছেন। একইসঙ্গে জানিয়েছেন ২০২৬ সালে নিজের নেওয়া এক বিশেষ সংকল্পের কথা। 

স্বস্তিকা জানান, ছোটবেলা থেকে পাড়া-প্রতিবেশীদের ‘মামা’, ‘কাকা’ বা ‘দাদা’ সম্বোধন শুনে বড় হলেও তার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেয় মায়ের মৃত্যুর দিনটি। 

তিনি বলেন, ‘মায়ের মৃত্যুর পরদিন সকালেই প্রতিবেশী এসে জানতে চান মরদেহ দাহ করা হয়েছে কি না। সেই দিনটা আমার জন্য ‘আই ওপেনার’ ছিল। সেদিন থেকেই অবাক হওয়া বন্ধ করে দিয়েছি। 

বুঝেছি, এখনকার পৃথিবীটা আসলে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত।’ তার মতে, ‘এখন সব বিপ্লব সোশ্যাল মিডিয়ায় হয়, কারণ এতে ‘জিরো এফোর্ট’ লাগে। মানুষের এই তৎপরতার মধ্যে কোনো সত্যতা নেই। ভিউ যদি বাস্তবে প্রতিফলিত হতো, তবে প্রতিটি বাংলা সিনেমা ২০ কোটি টাকার ব্যবসা করত।’


নতুন পরিচালকদের সঙ্গে কাজ করতে গিয়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হন স্বস্তিকা। তিনি জানান, নতুন আইডিয়া ভালো হলেও টেকনিক্যাল নলেজ বা কারিগরি জ্ঞান শক্তিশালী না হলে কাজ করা কঠিন হয়ে পড়ে। প্রয়োজনে তিনি সেটে বকাবকি করতেও দ্বিধা করেন না বলে জানান।

 তার কথায়, ‘যে টিমটা বিশ্বকাপ জিতে ফিরল, তাদেরও আমরা ‘মহিলা ক্রিকেট টিম’ বলে সম্বোধন করেছি। কেউ একবারও ‘ইন্ডিয়ান ক্রিকেট টিম’ বলেনি। আসলে আমরা তো খুব স্পেশাল, তাই সবকিছুর আগে ‘মহিলা’ ট্যাগ লাগিয়ে আলাদা করা হয়। 

২০২৬-এ আমার রেজোলিউশন হলো ট্রোল ইগনোর করা। যদিও এ বছর ইতিমধ্যে দুবার উত্তর দিয়ে ফেলেছি, তবে চেষ্টা করছি নিজেকে শান্ত রাখার।’

 

ডিসি/আপ্র/২৫/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
০২ জুলাই ২০২৬

আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি

আমেরিকার জনপ্রিয় ডে-টাইম টেলিভিশন অনুষ্ঠান ‘টুডে শো’র ‘থার্ড আওয়ার’ পর্বে মেগা পারফরম্যান্স দিয়ে বিশ...

এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার
০২ জুলাই ২০২৬

এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার

প্রীতম হাসান, পূজা চেরী ও জেফার রহমান—তিনজনই এ প্রজন্মের তারকা। গানে-অভিনয়ে মানুষকে মাতিয়ে রেখেছেন।...

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ
০১ জুলাই ২০২৬

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ

যাদের সুরেলা কণ্ঠে সমৃদ্ধ হয়েছে বাংলা গান, যারা সংস্কৃতির পথ চিনিয়েছেন একাধিক প্রজন্মকে, তাদেরই একজন...

টালিউডে নিজেকে কখনো বহিরাগত মনে হয়নি: জয়া আহসান
৩০ জুন ২০২৬

টালিউডে নিজেকে কখনো বহিরাগত মনে হয়নি: জয়া আহসান

তিন বছর আগে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ দর্শকের প্রশংসা কুড়িয়েছিল সম্পর্ক, ভালোবাসা আর মানসিক টানাপোড়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই