গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

যে কারণে একদিনে দুইবার বিয়ে করলেন রাশমিকা-বিজয়

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৫১ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৪:৫৬ এএম ২০২৬
যে কারণে একদিনে দুইবার বিয়ে করলেন রাশমিকা-বিজয়
ছবি

ছবি সংগৃহীত

দক্ষিণ ভারতের দুই সুপারস্টার রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা ২৬ জানুয়ারি বিয়ে করছেন। জানা গেছে, একদিনে দুইবার বিয়ে সারলেন তারা। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তাদেরকে দুই রাজ্যের রীতি মেনে সাতপাকে বাঁধা পড়তে হয়েছে। বিজয় তেলুগু রাজ্য থেকে এবং রাশমিকা কর্নাটকের কোডাভা সম্প্রদায়ের। 

দুই রাজ্যের বিয়ের রীতি ভিন্ন হওয়ায় একদিনে দুইবার অনুষ্ঠানের আয়োজন করতে হয়েছে।


সকাল ৮টায় তেলুগু রীতিতে প্রথম বিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানে নারকেলের পানি দিয়ে অতিথিদের স্বাগত জানানো হয় এবং খাবার পরিবেশন করা হয় কলাপাতায়। বর-কনের পোশাকও দক্ষিণী রীতিতে সাজানো ছিল। 

এরপর বিকেল ৪টায় কর্নাটক রীতিতে দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয়। এতে ছিল আরও কিছু স্থানীয় ঐতিহ্য ও আচার-অনুষ্ঠান। উদয়পুর থেকে ৩০ কিলোমিটার দূরে এক প্রাসাদে বসেছে রাজকীয় বিয়ের আসর। 

আগামী ৪ মার্চ তাদের রিসেপশন অনুষ্ঠিত হবে, যেখানে দেখা যেতে পারে আল্লু অর্জুন, রামচরণ, রাজামৌলি, প্রভাস এবং বলিউডের খান-কাপুর ও বচ্চন পরিবারের নামিদামি তারকাদের। 

রাশমিকা-বিজয় সামাজিক মাধ্যমে তাদের বিয়ের নাম দিয়েছেন ‘দ্য ওয়েডিং অফ বিরোশ’ এবং জানিয়েছেন, এই উৎসর্গ তাদের ভক্তদের প্রতি।

 

দীর্ঘদিন ধরে দক্ষিণী চলচ্চিত্রের ভক্তরা তাদের নিয়ে গুঞ্জন শুনে আসছিলেন। অবশেষে আজ সেই প্রেম বাস্তবে রূপ পেলো।

 


ডিসি/আপ্র/২৬/২/২০২৬

সংশ্লিষ্ট খবর

আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
০২ জুলাই ২০২৬

আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি

আমেরিকার জনপ্রিয় ডে-টাইম টেলিভিশন অনুষ্ঠান ‘টুডে শো’র ‘থার্ড আওয়ার’ পর্বে মেগা পারফরম্যান্স দিয়ে বিশ...

এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার
০২ জুলাই ২০২৬

এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার

প্রীতম হাসান, পূজা চেরী ও জেফার রহমান—তিনজনই এ প্রজন্মের তারকা। গানে-অভিনয়ে মানুষকে মাতিয়ে রেখেছেন।...

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ
০১ জুলাই ২০২৬

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ

যাদের সুরেলা কণ্ঠে সমৃদ্ধ হয়েছে বাংলা গান, যারা সংস্কৃতির পথ চিনিয়েছেন একাধিক প্রজন্মকে, তাদেরই একজন...

টালিউডে নিজেকে কখনো বহিরাগত মনে হয়নি: জয়া আহসান
৩০ জুন ২০২৬

টালিউডে নিজেকে কখনো বহিরাগত মনে হয়নি: জয়া আহসান

তিন বছর আগে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ দর্শকের প্রশংসা কুড়িয়েছিল সম্পর্ক, ভালোবাসা আর মানসিক টানাপোড়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই