গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মারা গেছেন অভিনেতা শামস সুমন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০২ পিএম, ১৭ মার্চ ২০২৬ | আপডেট: ০৭:১৩ এএম ২০২৬
মারা গেছেন অভিনেতা শামস সুমন
ছবি

ছবি সংগৃহীত

চিকিৎসাধীন অবস্থা ল্যাবএইডে মারা গেছেন এক সময়ের জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতা শামস সুমন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ (১৭ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কার্ডিয়াক অ্যারেস্টে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এই অভিনেতা না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বলে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। 

 

দীর্ঘদিন ধরেই তিনি অভিনেতা অসুস্থ ছিলেন। দীর্ঘ সময় ধরে শামস সুমন একটি বেসরকারি রেডিওতে চাকরি করতেন। 

এ চাকরির পাশাপাশি মাঝে মধ্যে তাকে অভিনয় করতে দেখা যায়। সেই ধারাবাহিকতায় সর্বশেষ তাকে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালনায় ‘মিশন এক্সট্রিম’ নামের সিনেমায় একজন পুলিশের চরিত্রে অভিনয় করেন। এরপর আর নতুন কাজের খবর পাওয়া যায়নি।


শামস সুমন অভিনীত চলীচ্চত্রের মধ্যে রয়েছে, ‌মন জানেনা মনের ঠিকানা', ‌‌‘কক্সবাজারে কাকাতুয়া’, ‘চোখের দেখা’, ‘প্রিয়া তুমি সুখী হও’, ‘আয়না কাহিনী’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘জয়যাত্রা’, ‘নমুনা’ ও ‘হ্যালো অমিত’। 

২০০৯ সালে শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘স্বপ্নপূরণ’ নামের সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

 

ডিসি/আপ্র/১৭/০৩/২০২৬

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই