গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মনোনয়ন না পেয়ে যা বললেন অভিনেত্রী চমক

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৬ পিএম, ২০ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৮:০৫ এএম ২০২৬
মনোনয়ন না পেয়ে যা বললেন অভিনেত্রী চমক
ছবি

ছবি সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে প্রার্থী হয়ে চমকে দিয়েছিলেন মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। কিন্তু চাইলেই কি আর সব হয়। মনোনয়ন জোটেনি, কিন্তু বঞ্চিত হওয়ায় আক্ষেপ নেই তার। 

জানালেন, দেশের জন্যই কাজ চালিয়ে যেতে চান।  সামাজিক যোগাযোগ মাধ্যমে তাৎক্ষণিক এক লাইভে এসে শুরুতেই ভক্তের নেতিবাচক কমেন্টের জবাব দিলেন চমক। চমক বলেন, “আমি আমার পরাজয়কে উদযাপন করছি। আমার পা থেকে মাথা পর্যন্ত সাহস। আমি আরও দুইশবার ফেইল করবো, দুইশ’বার ট্রাই করবো। 

এটা আমার শুরু। আমার রাজনৈতিক পথচলার শুরুই হল এমপি প্রার্থী হয়ে। যারা যোগ্য প্রার্থী তাদেরই তো আগে সুযোগ দেয়া হবে। এটাতে আমার কোন আক্ষেপ নেই।” তবে শুধু নেতিবাচক কমেন্টই নয়, ইতিবাচক মন্তব্য, সমবেদনা ও অভিনন্দনও পেয়েছেন। তাতেই উৎসাহিত হয়ে চমক মন্তব্য করেছেন- “খেলাতো মাত্র শুরু হল। সামনে জাতীয় নির্বাচন করবো।”


জুলাই গণ আন্দোলনে নিজেকে সক্রিয় রেখেছিলেন চমক। রাজনীতিতে সক্রিয় অবস্থান জানাবেন কেউ ভাবেনি আগে। প্রার্থী হয়ে তাই চমক যেন চমক হয়েই ধরা দিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেও হয়েছেন ভাইরাল। তবে, নিজের রাজনৈতিক পথচলাকে কেবল সূচনা হিসেবে দেখছেন তিনি। 

“আমি রাজনীতিতে একেবারেই নতুন এবং সংরক্ষিত নারী আসনে অংশগ্রহণ এর মাধ্যমে আমার রাজনীতির পথচলা শুরু। দল থেকে যে অসামান্য সমর্থন ও সহযোগিতা পেয়েছি, তার জন্য আমি চিরকৃতজ্ঞ।” 

অভিনয়ের পাশাপাশি চমক নিয়মিতই দেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছুটে গিয়ে কনটেন্ট তৈরি করছেন। যা প্রশংসিত হয়েছে ইতিমধ্যেই। 

নিজের পথচলার ভবিষ্যত অঙ্গিকারেও সে কথাই জানালেন। পাশাপাশি তার জেলায় মনোনয়প্রাপ্ত ফরিদা ইয়াসমিনকেও অভিনন্দন জানিয়েছেন। “আমার মূল লক্ষ্য দেশ ও দশের সেবা করা। 

আমি কুষ্টিয়ার মানুষের জন্য কাজ করতে চাই এবং আমাদের হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই।”-যোগ করেন চমক।

 

ডিসি/আপ্র/২০/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই