গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ক্যানসারে আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপনের মৃত্যু

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৪ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৮:২৩ এএম ২০২৬
ক্যানসারে আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপনের মৃত্যু
ছবি

তারিকুজ্জামান তপন

ছোট পর্দা ও চলচ্চিত্রের অভিনেতা তারিকুজ্জামান তপন মারা গেছেন (ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টা ৫ মিনিটে রাজধানীর আফতাবনগরে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি জানান, তারিকুজ্জামান তপন দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।

রাশেদ মামুন অপু বলেন, সংগঠনের পক্ষ থেকে সার্বক্ষণিক তাঁর পাশে থাকা হয়েছিল। আগের রাতেও আজাদ আবুল কালাম-সহ অনেকে হাসপাতালে ছিলেন, সে সময় তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকেরা একপর্যায়ে জানিয়ে দেন, আর কোনো চিকিৎসা সম্ভব নয়। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে তাঁকে বাসায় নেওয়া হয় এবং পরে শারীরিক অবস্থার অবনতি হলে রাতে তাঁর মৃত্যু হয়।

জানানো হয়েছে, রাতেই আফতাবনগরের পরশিনগর জামে মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ টাঙ্গাইলে নেওয়া হবে। সেখানে ধনবাড়ী উপজেলায় তাঁর গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হবে।

এর আগে পরিবার সূত্রে জানা যায়, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। তাঁর ছেলে সামাজিক যোগাযোগমাধ্যমে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

একসময় ছোট পর্দা ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করা তারিকুজ্জামান তপন কমেডি চরিত্রে স্বতঃস্ফূর্ত অভিনয়ের জন্য বিশেষভাবে প্রশংসিত ছিলেন। টেলিভিশন নাটক ও চলচ্চিত্র—দুই মাধ্যমেই তাঁর সরব উপস্থিতি ছিল।

তাঁর অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে আলতা বানু, ঠিকানা ও যা ছিল অন্ধকারে। টেলিভিশন নাটকের মধ্যে উল্লেখযোগ্য জোড়া শালিক, হাতছানি, অল্পে গল্পে ও মৃত্তিকার যাত্রা। ব্যক্তিজীবনে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
সানা/আপ্র/২৫/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই